Tuesday, August 11, 2026
30.2 C
Dhaka

বাংলাদেশের কারণে কাঁদছে ভারতের পেঁয়াজ রপ্তানিকারকরা

ভারতে পেঁয়াজের বাজারে মন্দা পরিস্থিতি দেখা দিয়েছে। বিশেষ করে দেশটির বড় রপ্তানি বাজার বাংলাদেশ গত কয়েক মাসে খুব কম পরিমাণ পেঁয়াজ আমদানি করায় এবং সৌদি আরব ভারত থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় রপ্তানিকারকদের বিপাকে পড়তে হচ্ছে। বাংলাদেশ ও সৌদি আরবের পরিবর্তে পাকিস্তান ও চীনের দিকে ঝুঁকে পড়েছে আমদানিকারকরা, যা নয়াদিল্লির পেঁয়াজ বাজারে বড় ধাক্কা তৈরি করেছে।

সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস জানিয়েছে, স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত একাধিকবার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। ফলে ক্রেতা দেশগুলো বিকল্প উৎস খুঁজে নিয়েছে এবং ভারতীয় বাজারের ওপর নির্ভরতা কমাচ্ছে। এ অবস্থায় ভারতের কৃষি খাতের জন্য বড় ঝুঁকি তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, একসময় ভারত বাংলাদেশে মোট রপ্তানির চারভাগের তিনভাগ পেঁয়াজ পাঠাত। কিন্তু গত আট মাসে বাংলাদেশ আমদানি উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। যদিও বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়েছে কয়েকগুণ। এছাড়া প্রায় এক বছর ধরে সৌদি আরবও ভারতীয় পেঁয়াজ কিনছে না, যা রপ্তানিকারকদের আর্থিক ক্ষতির মুখে ফেলেছে।

ভারতীয় রপ্তানিকারকরা জানিয়েছেন, অবৈধভাবে ভারতের পেঁয়াজ বীজ বাংলাদেশসহ অন্যান্য দেশে চলে যাচ্ছে এবং তারা নিজেদের উৎপাদন বৃদ্ধি করছে। এতে ভারতীয় আধিপত্য দুর্বল হয়ে পড়ছে। রপ্তানিকারক অজিত শাহ বলেন, আমাদের গুণগতমান ভালো হলেও নিষেধাজ্ঞার কারণে বাজার হারাতে হয়েছে। এখন ক্রেতারা বিকল্প দেশ খুঁজে নিয়েছে এবং তারা আর ভারতকে অগ্রাধিকার দিচ্ছে না।

২০১৯ সালে ভারত ছয় মাসের জন্য পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে; ২০২০ সালে আবার পাঁচ মাস রপ্তানি বন্ধ থাকে। এতে বাংলাদেশসহ আমদানিনির্ভর দেশগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং দাম বেড়ে যায়। পরে বাংলাদেশ এই ঘনঘন নীতির পরিবর্তন নিয়ে ভারতের কাছে নোট পাঠায় এবং নিজের কৃষকদের সুরক্ষায় দেশটি ভারতীয় পেঁয়াজ আমদানি কমিয়ে দেয়।

২০২৩-২৪ অর্থবছরে ভারত বাংলাদেশে ৭ দশমিক ২৪ লাখ টন পেঁয়াজ রপ্তানি করেছিল, যা মোট রপ্তানির ৪২ শতাংশ। কিন্তু ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে এই পরিমাণ নেমে এসেছে মাত্র ১২ হাজার ৯০০ টনে। রপ্তানিকারকরা বলছেন, ধারাবাহিক নিষেধাজ্ঞাই ভারতীয় বাজার হারানোর প্রধান কারণ।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বোর্ড অব ট্রেডের সদস্য পাশা প্যাটেল বলেন, আমরা শুধু বাজার হারাইনি; ভারতীয় বীজ ব্যবহার করে আমাদের ঐতিহ্যগত ক্রেতারা এখন নিজেদের উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠছে। এতে ভারতের পেঁয়াজ রপ্তানি ভবিষ্যতে আরও হুমকিতে পড়তে পারে।

এদিকে সৌদি আরবও ভারতীয় রপ্তানিকারকদের অনুমোদন না দিয়ে ইয়েমেন ও ইরান থেকে কমদামে পেঁয়াজ সংগ্রহ করছে। আর ফিলিপাইন চীন থেকে না পেলে ভারতীয় পেঁয়াজ নেয়।

সূত্র: ইকোনোমিক টাইমস
সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img