Monday, May 4, 2026
27 C
Dhaka

ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে রুশ হামলা, ব্যাপক ক্ষতি

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলের বিশাল এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। সোমবার (২০ অক্টোবর) এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

চেরনিহিভে বিদ্যুৎ সরবরাহ করে চেরোনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, যা পরিচালনা করে চেরনিহিভোব্লেনএনার্গো নামের একটি কোম্পানি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কেন্দ্রটিই হামলার মূল লক্ষ্য ছিল এবং এতে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্তারিত ক্ষতির পরিমাণ জানানো হয়নি।

চেরোনোবিল কেন্দ্র থেকে ৪৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত স্লাভুতিচ শহরের মেয়র ইউরি ফোমিচেভ জানিয়েছেন, হামলার পর থেকে শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকাগুলোর পানি সরবরাহ চালু রাখতে রিজার্ভ বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। জরুরি কর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শীত মৌসুমে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে নিয়মিত লক্ষ্য করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। রুশ হামলায় ইউক্রেন নিজেদের গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন ব্যাহত হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, আসন্ন শীতের চ্যালেঞ্জ মোকাবেলায় ইউরোপ, যুক্তরাষ্ট্র ও আজারবাইজান থেকে ২০০ কোটি ডলারের তরল গ্যাস আমদানি করছে ইউক্রেন।

রয়টার্স হামলার বিষয়ে রাশিয়ার কর্মকর্তাদের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

‘শাপলা গণহত্যা’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন যারা

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র...

ভালুকায় বৃষ্টিতে ধসে গেল পুকুরপাড় ও ওয়াকওয়ে

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কাজ শেষ হওয়ার আগেই উপজেলা পরিষদের...

দালালচক্র নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি

যশোরের মণিরামপুর উপজেলায় প্রবাস থেকে ফিরে ঋণের চাপে এক...

ছাগল নিয়ে ফেরার পথে অপহরণ, মুক্তিপণ দাবি

বগুড়ার গাবতলী উপজেলায় এক ব্যক্তিকে অপহরণ করে মারধর এবং...

হাট সারটিয়া প্রাথমিক বিদ্যালয়ে দুর্ঘটনায় শোক

সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদ থেকে...

বালু উত্তোলন বন্ধে অভিযানে প্রশাসনের ওপর হামলা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলার ঘটনায় চারজনকে...

শিশু রোগীর সংখ্যা বাড়ায় উদ্বেগে অভিভাবকরা

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ...

খিলক্ষেতে ফ্ল্যাট থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলক্ষেত এলাকার লেকসিটির একটি ফ্ল্যাট থেকে ফারুখ কবির...

পারিবারিক কারণে আত্মহত্যার দাবি পুলিশের

রাজধানীতে সাংবাদিক ও গ্রাফিক ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যুর ঘটনায়...

হাওর সমস্যার সমাধানে বাপার ১৬ দফা সুপারিশ

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জানিয়েছে, হাওর অঞ্চলের ফসলহানি দেশের...

সাংবাদিক নজরুল ইসলাম মিঠুকে চীন যেতে বাধা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও সাংবাদিক নজরুল...

ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নীতির আহ্বান

ডিজিটাল প্ল্যাটফর্মের দ্রুত পরিবর্তনশীল চ্যালেঞ্জ শুধু রাষ্ট্র বা কোনো...

বনানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বনানী এলাকায় বাসচাপায় শাহাদাত (২৫) নামের এক মোটরসাইকেল...

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে...
spot_img

আরও পড়ুন

‘শাপলা গণহত্যা’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন যারা

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে তথ্যচিত্র ও দলিলভিত্তিক একটি প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে প্রথমবারের...

ভালুকায় বৃষ্টিতে ধসে গেল পুকুরপাড় ও ওয়াকওয়ে

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কাজ শেষ হওয়ার আগেই উপজেলা পরিষদের পুকুরপাড় ও ওয়াকওয়ের একটি অংশ ধসে পড়েছে। টানা ভারি বৃষ্টির কারণে শনিবার (২ মে) থেকে...

দালালচক্র নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি

যশোরের মণিরামপুর উপজেলায় প্রবাস থেকে ফিরে ঋণের চাপে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার শেখপাড়া খানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত...

ছাগল নিয়ে ফেরার পথে অপহরণ, মুক্তিপণ দাবি

বগুড়ার গাবতলী উপজেলায় এক ব্যক্তিকে অপহরণ করে মারধর এবং মুক্তিপণ দাবির ঘটনায় অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।...
spot_img