Thursday, July 23, 2026
27.8 C
Dhaka
No menu items!

তাইওয়ানে ‘ভেনেজুয়েলা ধাঁচের অভিযান’ চীনকে বড় চ্যালেঞ্জে ফেলতে পারে

চীনের কিছু অনলাইন প্ল্যাটফর্মে তাইওয়ানের নেতৃত্বকে ‘ভেনেজুয়েলা ধাঁচে’ অভিযান চালিয়ে তুলে নেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এসব মন্তব্যে বলা হচ্ছে, স্বশাসিত দ্বীপটি দখলের আগেই এমন বিশেষ অভিযান চালানো যেতে পারে। তবে নিরাপত্তা বিশ্লেষক, গবেষক ও সামরিক কর্মকর্তাদের মতে, চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এখনো এ ধরনের উচ্চঝুঁকিপূর্ণ অভিযানের জন্য পুরোপুরি প্রস্তুত নয়।

তাইওয়ানের সামরিক বাহিনী দীর্ঘদিন ধরেই সম্ভাব্য ‘শীর্ষ নেতৃত্ব নিধন অভিযান’ ঠেকাতে প্রস্তুতি নিয়ে রেখেছে। দেশটির আকাশ প্রতিরক্ষা ও রাডার নেটওয়ার্ক শক্তিশালী, যা যেকোনো আকস্মিক হামলা দ্রুত শনাক্ত করতে সক্ষম। পাশাপাশি সংকটময় পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা তাইপের পাশে দাঁড়াতে পারে—এমন ধারণাও কৌশলগত হিসাবে ধরা হচ্ছে।

তাইওয়ান ইতিমধ্যে ‘টি-ডোম’ নামে একটি বহুস্তরভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে, যা ইসরায়েলের ‘আইরন ডোম’-এর আদলে তৈরি। এই ব্যবস্থায় আরও কার্যকর ‘সেন্সর-টু-শুটার’ প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে হামলা প্রতিহত করার সক্ষমতা আরও বাড়ে।

তাইওয়ানের শাসক দল ডেমোক্রেটিক পিপলস পার্টির আইনপ্রণেতা চেন কুয়ান-টিং সতর্ক করে বলেন, চীনের এমন কোনো অভিযান যদি ব্যর্থ হয়, তাহলে তা দ্রুত পূর্ণমাত্রার সংঘাতে রূপ নিতে পারে, যার রাজনৈতিক ও সামরিক ঝুঁকি অত্যন্ত বেশি। তিনি বলেন, ‘তাইওয়ানের বহুস্তরভিত্তিক আকাশ প্রতিরক্ষা এবং প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা যেকোনো ধরনের বিমান হামলা বা বিশেষ অভিযানকে তাইওয়ান প্রণালি অতিক্রম করার সময়েই শনাক্ত করতে সক্ষম। এটা উত্তেজনা আরও বাড়িয়ে দেবে।’

বিশ্লেষকেরা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ভেনেজুয়েলা অভিযানের সঙ্গে তুলনা টানছেন, যেখানে নিকোলাস মাদুরোকে তুলনামূলকভাবে নির্বিঘ্নে তুলে নেওয়ার মাধ্যমে মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বের প্রদর্শন ঘটে। ওই অভিযানে ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ধ্বংস করে শতাধিক বোমারু, যুদ্ধ ও নজরদারি বিমান মোতায়েন করা হয়। ড্রোন ও স্যাটেলাইটের মাধ্যমে কমান্ডারদের তাৎক্ষণিক তথ্য সরবরাহ করা হয়েছিল।

চেন কুয়ান-টিংয়ের মতে, পিএলএর এখনো যৌথ-অভিযানের বাস্তব অভিজ্ঞতা, ইলেকট্রনিক ও ইলেকট্রোম্যাগনেটিক যুদ্ধ সক্ষমতা এবং উচ্চঝুঁকিপূর্ণ মিশনের পর্যাপ্ত অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। ফলে তাইওয়ানের মতো প্রস্তুত ভূখণ্ডে এমন অভিযান বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সিঙ্গাপুরের নিরাপত্তা গবেষক কলিন কোহ মনে করেন, চীনের লক্ষ্য স্পষ্টভাবে তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে আনা হলেও সামরিক প্রস্তুতি এখনো প্রাথমিক পর্যায়ে। তিনি বলেন, বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর চেষ্টা চলছে, তবে যুক্তরাষ্ট্র কয়েক দশকে যে সক্ষমতা গড়ে তুলেছে, সেই তুলনায় চীন এখনো অনেক পিছিয়ে।

গত মাসে সামরিক মহড়ার অংশ হিসেবে চীন আবারও তাইওয়ানের দিকে রকেট ছোড়ে। এর জবাবে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেন, ‘আমরা তাদের হালকাভাবে নিতে পারি না। তাইওয়ান তার সার্বভৌমত্ব রক্ষা করতে এবং প্রতিরক্ষা শক্তি বাড়াতে দৃঢ়প্রতিজ্ঞ।’

বিশেষজ্ঞদের মতে, পিএলএর আধুনিক অস্ত্র ও প্রযুক্তি থাকলেও কমান্ড কাঠামোর স্বচ্ছতা এবং বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা সীমিত। ফলে তাইওয়ানের বিরুদ্ধে ভেনেজুয়েলা ধাঁচের কোনো অভিযান চালাতে গেলে চীনকে বড় মাশুল গুনতে হতে পারে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img