Thursday, October 8, 2026
32.8 C
Dhaka

গৃহবন্দীর আবেদন খারিজ, কারাগারেই থাকতে হচ্ছে নাজিব রাজাককে

কারাগারে না থেকে গৃহবন্দী অবস্থায় বাকি সাজা ভোগ করার আবেদন করেছিলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। তবে দেশটির আদালত তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছেন। ফলে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত নাজিব রাজাককে আগের মতোই কারাগারেই থাকতে হচ্ছে।

সোমবার (২২ ডিসেম্বর) কুয়ালালামপুর হাইকোর্টে দেওয়া রায়ে বিচারক অ্যালিস লোক ই চিং জানান, মালয়েশিয়ার আইনে গৃহবন্দী রাখার কোনো বিধান না থাকায় আদালত এ ধরনের নির্দেশ দিতে পারে না। তাই নাজিব রাজাকের বিচারিক পর্যালোচনার আবেদন খারিজ করা হলো।

নাজিব রাজাকের আইনজীবীরা আদালতে যুক্তি দেন, মালয়েশিয়ার সাবেক রাজার একটি বিশেষ অনুমোদনের মাধ্যমে নাজিবের সাজা কারাগারের পরিবর্তে গৃহবন্দী থেকে ভোগ করার সুযোগ রয়েছে। ওই অনুমোদনকে ‘রয়্যাল অ্যাডেনডাম’ হিসেবে উল্লেখ করা হয়। তবে বিচারক এ যুক্তির সঙ্গে একমত হননি। তিনি বলেন, তথাকথিত রয়্যাল অ্যাডেনডাম কোনো বৈধ আইনি আদেশ নয়।

আদালত সূত্রে জানা গেছে, বহুল আলোচিত ‘১ এমডিবি আর্থিক কেলেঙ্কারি’ সংক্রান্ত দুর্নীতির মামলায় ২০২২ সালে নাজিব রাজাককে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে দেশটির শাস্তি মওকুফ বোর্ড তাঁর সাজা অর্ধেক কমিয়ে ছয় বছর করে। বর্তমানে ৭২ বছর বয়সী নাজিব ২০২২ সালের আগস্ট থেকে কারাগারে বন্দী রয়েছেন।

রায় ঘোষণার সময় ধূসর রঙের স্যুট ও সাদা শার্ট পরা নাজিব রাজাককে হতাশা প্রকাশ করতে দেখা যায়। শুনানি শেষে তাঁর আইনজীবী মুহাম্মদ শাফি আবদুল্লাহ সাংবাদিকদের জানান, আদালতের এই রায়ে নাজিব অত্যন্ত হতাশ এবং তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।

উল্লেখ্য, ‘১ এমডিবি’ কেলেঙ্কারি শুধু মালয়েশিয়াতেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে আলোচিত একটি দুর্নীতির মামলা। এই কেলেঙ্কারি সংশ্লিষ্ট নাজিব রাজাকের বিরুদ্ধে আরও একটি মামলার রায় চলতি সপ্তাহেই ঘোষণা হওয়ার কথা রয়েছে।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img