Sunday, September 6, 2026
29 C
Dhaka

সবকিছু পুড়িয়ে নিভল হংকংয়ের আগুন, নিহত বেড়ে ৯৪

হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৯৪ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৭৬ জন, যার মধ্যে ১১ জন ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে সর্বশেষ তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিস এই তথ্য জানিয়েছে।

আগুন কমপ্লেক্সটির আটটি ব্লকে ছড়িয়ে পড়ে। বাঁশের মাচা ও দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে যায় এবং ঘণ্টার পর ঘণ্টা জ্বলতে থাকে। মৃতদের মধ্যে একজন ৩৭ বছর বয়সী ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন।

বর্তমানে আগুন প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তবে ভবনগুলো ভষ্মীভূত হয়ে গেছে। যারা এখনও নিখোঁজ, তাদের খুঁজে বের করতে পুড়ে যাওয়া ভবনগুলোর ভেতরে উদ্ধার অভিযান চলছে।

হংকং কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বিশেষ করে নির্মাণ কাজের সময় ব্যবহৃত বাঁশের মাচা এবং প্লাস্টিকের জালের সম্ভাব্য ভূমিকা তদন্তের আওতায় রয়েছে। হংকংয়ের দুর্নীতি দমন সংস্থা জানিয়েছে, কমপ্লেক্সের সংস্কারকাজ সম্পর্কিত তদন্তও তারা শুরু করেছে। এর আগে পুলিশ জানিয়েছিল, আগুনের স্থানে অসাবধানতাবশত ফোমের প্যাকেজিং ফেলে রাখার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগুনের বিষয়ে কোনও সতর্ক সংকেত পাননি। তারা প্রতিবেশীদের সতর্ক করতে দরজায় দরজায় গিয়ে খবর দিয়েছেন। সুইন নামের এক বাসিন্দা বলেন, ‘‘আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল। আমি দেখলাম একটি মাত্র হোস পাইপ দিয়ে কয়েকটি ভবন বাঁচানোর চেষ্টা করা হচ্ছিল, যা খুব ধীর।’’ তিনি আরও বলেন, ‘‘ডোরবেল বাজানো, দরজায় নক, প্রতিবেশীদের সতর্ক করা—এভাবেই আমরা মানুষদের বের হওয়ার চেষ্টা করেছি।’’

অগ্নিকাণ্ডের সময় স্থানীয় বাসিন্দা ও দমকলকর্মী ছাড়াও বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছেন। একটি সহায়তা কেন্দ্র চালু করেছেন ৩৮ বছর বয়সী স্টোন নামের ব্যক্তি। তিনি বলেন, ‘‘হংকংবাসীর মানসিকতা সত্যিই প্রশংসনীয়। বিপদে একজন থাকলে সবাই এগিয়ে আসে।’’

সূত্র: বিবিসি, এএফপি
সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img