Sunday, June 7, 2026
28.7 C
Dhaka

তাইওয়ান ইস্যুতে চীন-জাপান উত্তেজনা বাড়ছে

তাইওয়ানকে কেন্দ্র করে নতুন করে চীন ও জাপানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) চীনের প্রতিরক্ষা দফতর হুঁশিয়ারি দিয়ে জানায়, টোকিও যদি তাইওয়ান পরিস্থিতিতে হস্তক্ষেপ অব্যাহত রাখে, তবে জাপানকে ধ্বংসাত্মক সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হতে পারে। এই সতর্কবার্তা প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টা পরই জাপান সরকার চীনা রাষ্ট্রদূতকে তলব করে তীব্র প্রতিবাদ জানায়।

চীনের কড়া মন্তব্যের পর শনিবার (১৫ নভেম্বর) বেইজিং তাদের নাগরিকদের জাপান ভ্রমণ আপাতত স্থগিত রাখার পরামর্শ দেয়। পরিস্থিতি জটিল হওয়ায় দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়তে থাকে।

জাপানের প্রধানমন্ত্রী সানাইয়ে তাকাইচি সম্প্রতি পার্লামেন্টে বলেন, চীন যদি তাইওয়ানে সামরিক অভিযান পরিচালনা করে, তবে তা জাপানের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াবে। এ কারণে টোকিওকে বাধ্য হয়ে পাল্টা সামরিক প্রস্তুতি নিতে হতে পারে। তার এই মন্তব্যের পরই দুই দেশের সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়।

গত তিন বছর ধরে তাইওয়ান প্রণালীতে চীনের সামরিক তৎপরতা আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। বেইজিং বারবার তাইওয়ানের জলসীমা ও আকাশসীমায় প্রবেশ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে অভিযোগ রয়েছে। ২০২২ সালের অগস্টে ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়। সফরের পর ধারাবাহিকভাবে তাইওয়ানের আকাশসীমায় চীনা যুদ্ধবিমান ঢুকে পড়ে, যা নতুন সংকট তৈরি করে।

এ সময় মার্কিন সপ্তম নৌবহরের যুদ্ধজাহাজগুলো তাইওয়ান প্রণালীতে প্রবেশ করে। পাশাপাশি পূর্ব চীন সাগর থেকে জাপানের কয়েকটি যুদ্ধজাহাজও একই এলাকায় পৌঁছায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার জাপানি নৌবাহিনীর প্রবেশ নিয়ে চীন-জাপান সম্পর্কের মধ্যে বড় ধরনের বিরোধের সূচনা হয়। তাইওয়ান ইস্যু ঘিরে বর্তমান পরিস্থিতি তাই অঞ্চলে আরও অস্থিরতা বাড়াতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির সময় মুমিনের জন্য ৫ গুরুত্বপূর্ণ আমল

বৃষ্টি মহান আল্লাহর অন্যতম নিয়ামত। এর মাধ্যমে শুষ্ক ও...

খাদ্যভিত্তিক আলোকচিত্রে বিশ্বমঞ্চে উজ্জ্বল বাংলাদেশ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আলোকচিত্র প্রতিযোগিতা ওয়ার্ল্ড ফুড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস...

রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার

প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে সুবিধাজনক...

ফেসবুক ও ইনস্টাগ্রামে রিলস নির্মাতাদের জন্য আসছে নতুন ‘সিরিজ’ সুবিধা

ফেসবুক ও ইনস্টাগ্রামের রিলস নির্মাতাদের জন্য নতুন একটি সুবিধা...

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা...

সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বাহিনী যুক্ত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাইরা মনি নামের...

হাইমচরে মেঘনা নদীতে ড্রেজার জব্দ, ৩ জনকে জেল

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়...

প্রতিবেশীর খোঁজখবর রাখার ওপর ইসলামের বিশেষ গুরুত্ব কেন

আধুনিক নগরজীবনে মানুষ দিন দিন ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠছে। একই...

রোগী জিম্মি করে ভাড়া বাণিজ্যের অভিযোগে গ্রেপ্তার

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় রোগী ও তাদের স্বজনদের...

রহস্যজনক তাপমাত্রা বৃদ্ধি, গোসাইরহাটে চাঞ্চল্য

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মাটির একটি অংশ...

শান্তিরক্ষা মিশনে প্রাণ হারালেন সেনা সদস্য চপল

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করা...

ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলছিয়া এলাকার ফুলজোড় নদ থেকে এক...

জয়পুরহাটে তুচ্ছ বিরোধে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্যামল চন্দ্র...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির সময় মুমিনের জন্য ৫ গুরুত্বপূর্ণ আমল

বৃষ্টি মহান আল্লাহর অন্যতম নিয়ামত। এর মাধ্যমে শুষ্ক ও প্রাণহীন ভূমি আবারও সজীব হয়ে ওঠে, প্রকৃতি ফিরে পায় নতুন প্রাণ। ইসলামে বৃষ্টিকে রহমতের নিদর্শন...

খাদ্যভিত্তিক আলোকচিত্রে বিশ্বমঞ্চে উজ্জ্বল বাংলাদেশ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আলোকচিত্র প্রতিযোগিতা ওয়ার্ল্ড ফুড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এর বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের আসরে বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে...

রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার

প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী...

ফেসবুক ও ইনস্টাগ্রামে রিলস নির্মাতাদের জন্য আসছে নতুন ‘সিরিজ’ সুবিধা

ফেসবুক ও ইনস্টাগ্রামের রিলস নির্মাতাদের জন্য নতুন একটি সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘সিরিজ’ নামের এ ফিচারের মাধ্যমে নির্মাতারা একই বিষয়, গল্প বা ধারাবাহিক...
spot_img