Wednesday, April 29, 2026
22 C
Dhaka

‘বোরকা না পরলে নারীদের চিকিৎসা নয়’ আফগানিস্তানের নতুন বিতর্কিত নির্দেশ

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে নারী রোগী, সেবিকা ও কর্মীদের হাসপাতালে প্রবেশের আগে বোরকা পরা বাধ্যতামূলক করেছে তালেবান প্রশাসন। আন্তর্জাতিক মানবিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) জানিয়েছে, ৫ নভেম্বর থেকে এ নির্দেশ কার্যকর হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই নতুন নির্দেশের ফলে নারীদের চিকিৎসা গ্রহণে বড় বাধা তৈরি হয়েছে। এমএসএফের তথ্য অনুযায়ী, নিয়ম কার্যকর হওয়ার পর থেকে জরুরি রোগী ভর্তি ২৮ শতাংশ কমে গেছে।

এমএসএফের আফগানিস্তান প্রোগ্রাম ম্যানেজার সারা শাতো বলেন, “এই বিধিনিষেধ নারীদের জীবনকে আরও কঠিন করে তুলেছে। এমনকি জরুরি চিকিৎসার প্রয়োজন থাকা নারীরাও এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”

তিনি আরও জানান, তালেবান সদস্যরা হাসপাতালের প্রবেশপথে দাঁড়িয়ে বোরকা না পরা নারীদের ভেতরে প্রবেশে বাধা দিচ্ছেন। বোরকা এমন এক পোশাক যা শরীর ও মুখ পুরোপুরি ঢেকে রাখে, শুধুমাত্র চোখের সামনে জালের মতো অংশ থাকে দেখার জন্য।

তবে তালেবান সরকারের নৈতিকতা ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, “এই খবর সম্পূর্ণ মিথ্যা। আমাদের অবস্থান হিজাব পরিধান নিয়ে, বোরকা নিয়ে নয়।” তিনি আরও দাবি করেন, “আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে হিজাবের ব্যাখ্যা ভিন্ন, যা কখনও শরিয়া আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।”

তবে মানবাধিকারকর্মীরা বলছেন, গত এক সপ্তাহ ধরে হাসপাতালসহ স্কুল ও সরকারি দপ্তরে নারীদের জোর করে বোরকা পরতে বাধ্য করা হচ্ছে। হেরাতের এক নারী অধিকারকর্মী জানান, “হাসপাতাল, স্কুল কিংবা সরকারি অফিসে যেতে হলে এখন নারীদের বোরকা পরা বাধ্যতামূলক।”

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। এক আফগান কর্মী এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক ভিডিওতে কিছু নারীকে বোরকা পুড়িয়ে প্রতিবাদ জানাতে দেখা যায়, যদিও ভিডিওটির সত্যতা নিশ্চিত করা যায়নি।

১৯৯০-এর দশকে প্রথমবার ক্ষমতায় থাকাকালে তালেবান নারীদের জন্য বোরকা বাধ্যতামূলক করেছিল। ২০২১ সালে পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে নারীদের কর্মক্ষেত্র, শিক্ষা ও সামাজিক জীবনে নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। বর্তমানে মাধ্যমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ও বেশিরভাগ চাকরিক্ষেত্রেও নারীদের প্রবেশ নিষিদ্ধ। জাতিসংঘ এই পরিস্থিতিকে “লিঙ্গভিত্তিক বর্ণবৈষম্য” বলে অভিহিত করেছে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ইসলাম ছাড়া অন্য ধর্মকে ‘দীন’ বলা যাবে কি, বিশ্লেষণে যা জানা যায়

ইসলামি পরিভাষায় ‘দীন’ শব্দটি কেবল ইসলামের জন্য প্রযোজ্য কি...

নবজাতকের সঠিক যত্নে সচেতনতা জরুরি, বলছেন বিশেষজ্ঞরা

নবজাতকের সুস্থ বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে জন্মের পর...

মানবকল্যাণে সম্পদ ব্যয়ের গুরুত্ব

মানবজীবনে সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর সঠিক ব্যবহার না...

চিয়া সিড খাওয়ার আগে যা জানা জরুরি

পুষ্টিগুণে সমৃদ্ধ চিয়া সিড অনেকের খাদ্যতালিকায় জনপ্রিয় হলেও এটি...

চাঁদে নতুন খনিজের সন্ধান, এলইডি প্রযুক্তিতে বিপ্লবের সম্ভাবনা

চাঁদের বুকে এক নতুন ধরনের বিরল খনিজের সন্ধান পেয়েছেন...

হাসি কেন সংক্রামক: মস্তিষ্কের ভেতরের অজানা বিজ্ঞান

মানুষের দৈনন্দিন জীবনে হাসি একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ আবেগ।...

প্রতিদিনের ভুল অভ্যাসেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

প্রতিদিনের কিছু সাধারণ অভ্যাস দীর্ঘমেয়াদে শরীর ও মনের ওপর...

প্রাণীর প্রতি দায়িত্বে ইসলামের দৃষ্টিভঙ্গি

ইসলাম ধর্মে প্রাণীর প্রতি দায়িত্ব ও সহমর্মিতার বিষয়টি অত্যন্ত...

বৃষ্টি নিয়ে কোরআনের বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি

বৃষ্টি ইসলামি দৃষ্টিতে কেবল একটি প্রাকৃতিক ঘটনা নয়, বরং...

ডাল খাওয়ার আগে যা জানা জরুরি

ডাল আমাদের খাদ্যতালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা প্রোটিন ও...

এসএসসি পরীক্ষায় অনিয়ম, জামালপুরে দুই শিক্ষার্থী বহিষ্কার

জামালপুরে চলমান এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার...

কীভাবে তৈরি হলো আধুনিক থার্মোমিটার

বর্তমানে তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার একটি অপরিহার্য যন্ত্র হলেও...

কালবৈশাখীর শঙ্কা: ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা প্রকাশ করেছে...
spot_img

আরও পড়ুন

ইসলাম ছাড়া অন্য ধর্মকে ‘দীন’ বলা যাবে কি, বিশ্লেষণে যা জানা যায়

ইসলামি পরিভাষায় ‘দীন’ শব্দটি কেবল ইসলামের জন্য প্রযোজ্য কি না—এ প্রশ্ন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত বিশ্লেষণ করে আলেমরা বলছেন,...

নবজাতকের সঠিক যত্নে সচেতনতা জরুরি, বলছেন বিশেষজ্ঞরা

নবজাতকের সুস্থ বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে জন্মের পর থেকেই ধারাবাহিক সঠিক পরিচর্যা প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাপমাত্রা নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত...

শব্দ শুনে স্বাদ অনুভব, রহস্যময় স্নায়বিক বৈশিষ্ট্যের ব্যাখ্যা

কখনো কি এমন হয়েছে, কোনো শব্দ শুনে আপনার মনে হয়েছে যেন মুখে কোনো খাবারের স্বাদ অনুভব করছেন, কিংবা চোখের সামনে ভেসে উঠছে রঙের ঝলক?...

মানবকল্যাণে সম্পদ ব্যয়ের গুরুত্ব

মানবজীবনে সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর সঠিক ব্যবহার না হলে ব্যক্তি ও সমাজে নেতিবাচক প্রভাব পড়তে পারে। পবিত্র কোরআনে সম্পদের উপার্জন ও ব্যয়ের ক্ষেত্রে...
spot_img