Saturday, August 1, 2026
26.2 C
Dhaka
No menu items!

আফগানিস্তানে ভূমিকম্পে ৭ জন নিহত, হতাহত আরও বাড়ার আশঙ্কা

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরীফে সোমবার (৩ নভেম্বর) মধ্যরাতে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫০-এর বেশি মানুষ। ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে মাটির ২৮ কিলোমিটার গভীরে আঘাত হানে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, উদ্ধার অভিযান এখনও চলছে। স্থানীয় ও আন্তর্জাতিক সূত্র থেকে জানা গেছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এএফপির প্রতিবেদক জানিয়েছেন, মাজার-ই-শরীফের বাসিন্দারা মাঝরাতে আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় চলে এসেছিলেন, কারণ ভূমিকম্পের প্রভাবে বাড়ি ধসে পড়ার আশঙ্কা ছিল।

দুই মাস আগেও আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কয়েক হাজার মানুষ নিহত হয়। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে দেশটি ভূমিকম্পসহ বহু বড় প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে। ২০২৩ সালে হেরাত অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে দেড় হাজারের বেশি মানুষ নিহত হয় এবং ৬৩ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়। এছাড়া এ বছরের ৩১ আগস্ট ৬ মাত্রার একটি অগভীর ভূমিকম্পে ২ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছিল, যা আফগানিস্তানের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়।

ভূমিকম্প আফগানিস্তানের হিন্দুকুশ পাহাড়ি এলাকায় বেশি ঘটে। এই অঞ্চলে ইউরেশিয়ান এবং ভারতীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষই ভূমিকম্পের মূল কারণ।

সূত্র: রয়টার্স, এএফপি

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img