Thursday, September 17, 2026
26 C
Dhaka

বিশ্বে প্রথম প্রজন্মভিত্তিক ধূমপান নিষিদ্ধ করল মালদ্বীপ

জনস্বাস্থ্যের সুরক্ষায় নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে মালদ্বীপ। দেশটি বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে প্রজন্মভিত্তিক ধূমপান নিষিদ্ধের আইন কার্যকর করেছে। নতুন এই আইনে বলা হয়েছে, ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পর জন্মগ্রহণকারী কেউ মালদ্বীপে তামাকজাত পণ্য ক্রয়, ব্যবহার বা বিক্রি করতে পারবেন না। শনিবার (১ নভেম্বর) থেকে এই নিয়ম কার্যকর হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো জনস্বাস্থ্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে ধূমপানের ক্ষতি থেকে সম্পূর্ণভাবে মুক্ত রাখা। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু চলতি বছরের শুরুতে এই নীতি বাস্তবায়নের সিদ্ধান্ত নেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নতুন আইনের আওতায় বিক্রেতাদের তামাকজাত পণ্য বিক্রির আগে ক্রেতার বয়স যাচাই করতে হবে। একই সঙ্গে দেশে ই-সিগারেট ও ভ্যাপিং পণ্যের আমদানি, বিক্রি, বিতরণ, মজুত ও ব্যবহার সব বয়সের জন্যই সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। কেউ অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকজাত পণ্য বিক্রি করলে ৫০ হাজার রুপিয়া জরিমানা এবং ভ্যাপিং যন্ত্র ব্যবহারের জন্য ৫ হাজার রুপিয়া জরিমানার বিধান রাখা হয়েছে।

মালদ্বীপের এই আইনের প্রভাব কেবল দেশটির নাগরিকদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা দেশটিতে আগত বিদেশি পর্যটকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। প্রায় ৮০০ কিলোমিটারজুড়ে নিরক্ষরেখা বরাবর বিস্তৃত ১ হাজার ১৯১টি প্রবালদ্বীপ নিয়ে গঠিত এই দেশটি বিলাসবহুল পর্যটনের জন্য বিশ্বজুড়ে পরিচিত।

প্রজন্মভিত্তিক ধূমপান নিষিদ্ধের এমন উদ্যোগ যুক্তরাজ্যেও বর্তমানে বিবেচনাধীন রয়েছে। তবে, প্রথম দেশ হিসেবে নিউজিল্যান্ড ২০২৩ সালের নভেম্বরে এই ধরনের আইন কার্যকর করলেও এক বছরেরও কম সময়ের মধ্যে তা বাতিল করে দেয় দেশটির নতুন সরকার। ফলে মালদ্বীপই এখন বিশ্বের একমাত্র দেশ, যেখানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পূর্ণভাবে ধূমপান নিষিদ্ধ হলো।

সূত্র: এএফপি
সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img