Sunday, September 20, 2026
28 C
Dhaka

ভারতীয় ভিসায় ই-টোকেন থাকছে না

ঢাকায় ভারতের সব ভিসা সেন্টারকে এক ছাদের নিচে আনছে ভারতীয় হাইকমিশন। অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ ভিসা সেন্টারটি উদ্বোধন করা হচ্ছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন যমুনা ফিউচার পার্কে। এই ভিসা সেন্টার উদ্বোধনের পাশাপাশি বিদ্যমান ই-টোকেন ব্যবস্থাও তুলে দেয়া হবে।

শনিবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যৌথভাবে একটি নতুন, সমন্বিত ও অত্যাধুনিক ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করবেন।

নতুন ভিসা আবেদন কেন্দ্রে ঢাকায় বিদ্যমান সব ভিসা আবেদন কেন্দ্র (মতিঝিল, উত্তরা, গুলশান ও মিরপুর রোড) প্রতিস্থাপিত হবে। একই সঙ্গে ভারতীয় ভিসা আবেদন জমা দেওয়ার জন্য বিদ্যমান ই-টোকেন (সাক্ষাৎকার) ব্যবস্থাও থাকবে না।

মতিঝিল ও উত্তরায় অবস্থিত ভিসা আবেদন কেন্দ্রগুলো ১৫ জুলাই ২০১৮ থেকে যমুনা ফিউচার পার্কের নতুন ভিসা আবেদন কেন্দ্রে প্রতিস্থাপিত হবে। বাকি দু’টি ভিসা আবেদন কেন্দ্রও (গুলশান ও মিরপুর রোড) ৩১ আগস্ট ২০১৮ এর মধ্যে নতুন ভিসা আবেদন কেন্দ্রে স্থানান্তরিত হবে।

এরপর থেকে ঢাকায় এটিই হবে পূর্ব নির্ধারিত সাক্ষাৎকারসূচি ছাড়াই সব শ্রেণির ভিসা আবেদনের জন্য একমাত্র ভিসা আবেদন কেন্দ্র।

যমুনা ফিউচার পার্কে নতুন ভিসা আবেদন কেন্দ্র একটি মডেল ভিসা কেন্দ্র হবে। ১৮ হাজার ৫শ’ বর্গফুট বাণিজ্যিক এলাকায় অবস্থিত এ ভিসা আবেদন কেন্দ্রে থাকবে কম্পিউটার নিয়ন্ত্রিত টোকেন ভেন্ডিংমেশিন (প্রত্যাশিত প্রতীক্ষা সময় নির্দেশিত হবে,আরামদায়ক বসার ব্যবস্থা ও শীতাতপ নিয়ন্ত্রিত অপেক্ষার স্থান, কফি ও কোমল পানীয় ভেন্ডিং মেশিন, খাবার দোকান ও আবেদন জমা দেওয়ার জন্য ৪৮টি কাউন্টার)।

জ্যেষ্ঠ নাগরিক, নারী, মুক্তিযোদ্ধা ও ব্যবসা ভিসা আবেদনের জন্য আলাদা কাউন্টার থাকবে। একটি বিশেষ সহায়তা ডেস্ক ও প্রিন্টিং, ফটোকপি ইত্যাদি সেবাগুলির জন্য কাউন্টার থাকবে যেখানে মূল্য পরিশোধ করে সেবাগুলো পাওয়া যাবে। একটি প্রশস্ত ও নিরাপদ বিপণীকেন্দ্রে নতুন ভিসা আবেদন কেন্দ্র হওয়ায় আবেদনকারীদের আরামদায়ক ও নিরবচ্ছিন্ন ভিসা সেবা সম্ভব হবে এবং আবেদনের জন্য অপেক্ষা করার সময়ও কমবে।

যমুনা ফিউচার পার্কে ভিসা আবেদনসেবা সমন্বয় ও সুযোগ-সুবিধাগুলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া আরও সুদৃঢ় করতে এবং ভারত ও বাংলাদেশের মানুষের সম্পর্ক শক্তিশালী করার জন্য ভারতীয় স্টেট ব্যাংকের সহযোগিতায় ভারতীয় হাইকমিশনের অব্যাহত প্রচেষ্টারই প্রতিফলন এই ভিসা সেন্টার।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ঢাকায় আসছেন আজ সন্ধ্যায়। তিনদিনের এ সফরের দ্বিতীয় দিনে তিনি ভিসা সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন।

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img