Sunday, September 6, 2026
29 C
Dhaka

আকাস জোটের নতুন উদ্যোগ, নজর সাবমেরিন কেবল সুরক্ষায়

সমুদ্রতলের গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো সুরক্ষা এবং প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করতে নতুন আন্ডারওয়াটার ড্রোন প্রযুক্তি তৈরির ঘোষণা দিয়েছে সামরিক জোট আকাস। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার সমন্বয়ে গঠিত এই জোট পানির নিচে পরিচালিত চালকবিহীন ডুবোযান প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে সাবমেরিন কেবল এবং কৌশলগত স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে চায়।

তিন দেশের প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন প্রজন্মের এই আন্ডারওয়াটার ড্রোন বা ইউইউভি প্রযুক্তি আগামী বছরের মধ্যেই প্রস্তুত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রযুক্তিটি সমুদ্রের গভীরে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।

যদিও প্রকল্পটির মোট ব্যয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানিয়েছেন, এ উদ্যোগে তার দেশ ১৫ কোটি পাউন্ড বা প্রায় ২০ কোটি ১০ লাখ ডলার বিনিয়োগ করবে।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে তিন দেশের প্রতিরক্ষামন্ত্রীদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এমন এক সময়ে এই উদ্যোগের কথা জানানো হলো, যখন আকাস জোটের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ধীরগতি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনা চলছে।

সমালোচনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জন হিলি বলেন, “আকাসে আমরা দীর্ঘদিন ধরে বড্ড বেশি কথা বলেছি এবং কাজ করেছি খুব কম। তবে আমাদের তিনটি সরকারের অধীনে এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে।”

বিশ্লেষকদের মতে, সমুদ্রতলের সাবমেরিন কেবল বর্তমানে বৈশ্বিক যোগাযোগ, ইন্টারনেট সংযোগ এবং আন্তর্জাতিক তথ্য আদান-প্রদানের অন্যতম প্রধান অবকাঠামো। ফলে এসব কেবলের নিরাপত্তা নিশ্চিত করা ক্রমেই কৌশলগত অগ্রাধিকারে পরিণত হচ্ছে।

২০২১ সালে প্রতিষ্ঠিত আকাস প্রতিরক্ষা চুক্তির মূল উদ্দেশ্য ছিল সদস্য দেশগুলোর মধ্যে উন্নত সামরিক প্রযুক্তি বিনিময় এবং পারমাণবিকচালিত সাবমেরিন কর্মসূচিতে সহযোগিতা বৃদ্ধি করা। পরবর্তীতে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ড্রোন প্রযুক্তি এবং সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থাও এই সহযোগিতার আওতায় যুক্ত হয়েছে।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক ও নৌ-উপস্থিতি মোকাবিলায় আকাস জোট গুরুত্বপূর্ণ কৌশলগত ভূমিকা পালন করছে। বিশেষ করে দক্ষিণ চীন সাগরসহ বিভিন্ন বিরোধপূর্ণ সামুদ্রিক এলাকায় বেইজিংয়ের প্রভাব বৃদ্ধির প্রেক্ষাপটে জোটটির কার্যক্রম আরও গুরুত্ব পাচ্ছে।

নতুন আন্ডারওয়াটার ড্রোন প্রকল্পকে আকাসের প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। এটি বাস্তবায়িত হলে সমুদ্রতলের গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষার পাশাপাশি সদস্য দেশগুলোর নজরদারি ও প্রতিরক্ষা সক্ষমতাও আরও শক্তিশালী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img