Wednesday, July 22, 2026
26.2 C
Dhaka
No menu items!

সরবরাহ সংকটে ভারতে কনডমের দাম বাড়ার শঙ্কা

শুক্রবার ( ৫ ডিসেম্বর) মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাতের প্রভাব এবার সরাসরি এসে পড়েছে ভারতের দৈনন্দিন ভোগ্যপণ্যের বাজারে, বিশেষ করে কনডম উৎপাদন খাতে। প্রায় ৮ হাজার ১৭০ কোটি রুপির এই শিল্প বর্তমানে গুরুতর সরবরাহ সংকটে পড়েছে। সমুদ্রপথে বাণিজ্য বিঘ্নিত হওয়া এবং উৎপাদনের জন্য প্রয়োজনীয় পেট্রোকেমিক্যাল ও লুব্রিকেন্ট সরবরাহে বাধা তৈরি হওয়ায় উৎপাদন খরচ কয়েকগুণ বেড়ে গেছে। এর ফলে বাজারে বড় ধরনের ঘাটতি এবং খুচরা পর্যায়ে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।

ভারত বছরে ৪০০ কোটিরও বেশি কনডম উৎপাদন করে থাকে। এই খাতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এইচএলএল লাইফকেয়ার লিমিটেড, ম্যানকাইন্ড ফার্মা এবং কিউপিড লিমিটেডের মতো বড় উৎপাদনকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে শুধু এইচএলএল লাইফকেয়ারই বছরে প্রায় ২২১ কোটি কনডম উৎপাদন করে। তবে বর্তমান পরিস্থিতিতে এসব প্রতিষ্ঠান সরবরাহ চেইনে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।

শিল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, কনডম উৎপাদনে সিলিকন অয়েল ও অ্যামোনিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত সিলিকন অয়েলের তীব্র সংকট ইতোমধ্যে বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। একই সঙ্গে কাঁচা ল্যাটেক্সকে স্থিতিশীল রাখতে ব্যবহৃত অ্যামোনিয়ার দাম ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি প্যাকেজিং উপকরণের মূল্যবৃদ্ধিও উৎপাদন খরচ বাড়িয়ে দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, পিভিসি ফয়েল, অ্যালুমিনিয়াম ফয়েলসহ বিভিন্ন প্যাকেজিং সামগ্রীর সরবরাহ সীমিত হয়ে পড়েছে এবং দামের অস্থিরতা তৈরি হয়েছে। এতে উৎপাদন ও ক্রয়াদেশের সরবরাহ ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা।

পরিবহন খাতেও একই ধরনের সংকট দেখা দিয়েছে, যা সামগ্রিক সরবরাহ ব্যবস্থাকে আরও জটিল করে তুলছে। তিনি জানান, ভারতের ১৪০ কোটি মানুষের কাছে এই পণ্য সহজলভ্য রাখতে সাধারণত ‘ব্যাপক বাজারজাত-স্বল্প মুনাফা’ মডেল অনুসরণ করা হয়। তবে বর্তমান পরিস্থিতিতে এই ব্যবসায়িক কাঠামো চরম চাপে রয়েছে এবং উৎপাদন খরচ অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে, দেশটির এক আন্তঃমন্ত্রণালয় ব্রিফিংয়ে জানানো হয়েছে, জ্বালানি ও বিদ্যুতের চাহিদাকে অগ্রাধিকার দিতে গিয়ে অভ্যন্তরীণ পেট্রোকেমিক্যাল ইউনিটগুলোর সম্পদ বরাদ্দ ৩৫ শতাংশ পর্যন্ত কমানো হতে পারে। এর ফলে কাঁচামালের সরবরাহ আরও সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img