Wednesday, June 17, 2026
33.9 C
Dhaka

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরানে নিহত ১২৩০, ইসরায়েলেও প্রাণহানি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে শুরু হওয়া সংঘাত দ্রুত বিস্তৃত হয়ে আঞ্চলিক যুদ্ধের রূপ নিয়েছে। গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরপরই পাল্টা সামরিক অভিযান শুরু করে তেহরান। এরপর থেকে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

এই সংঘাতের জেরে পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে এবং কয়েকটি দেশে হতাহতের ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধে এখন পর্যন্ত বিভিন্ন দেশে শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ২৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য। এছাড়া হরমুজগান প্রদেশের একটি বালিকা বিদ্যালয়ে হামলায় ১৭৫ জন স্কুলছাত্রী ও স্টাফ নিহত হওয়ার ঘটনাও উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলেও হতাহতের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত সেখানে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে গত শনিবার (১ মার্চ) বেইত শেমেশ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় একসঙ্গে ৯ জন নিহত হন।

সংঘাতের আরেকটি পক্ষ যুক্তরাষ্ট্রও ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, যুদ্ধের বিভিন্ন ঘটনায় এখন পর্যন্ত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

ইরানের পক্ষে যুদ্ধে অংশ নিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির হামলার জবাবে ইসরায়েল লেবাননে পাল্টা আঘাত হেনেছে। এতে দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৭৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে সংঘাতের বিস্তার ঘটায় উপসাগরীয় কয়েকটি দেশও এর প্রভাব থেকে রক্ষা পায়নি। ক্রসফায়ারে পড়ে কুয়েতে চারজন, সংযুক্ত আরব আমিরাতে তিনজন এবং বাহরাইন ও ওমানে একজন করে নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, সংঘাত যদি দীর্ঘায়িত হয় তাহলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

সূত্র: আল জাজিরা

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর...

শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও বাড়ছে হামের সংক্রমণ

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও...

রেকর্ডের দৌড়ে মেসির পাশে এমবাপ্পে

একই ম্যাচে দুই দিকেই ইতিহাস লেখা হয়ে গেল কিলিয়ান...

আর্জেন্টিনাকে শুভকামনা জানালেন বিদায়ী নায়ক দি মারিয়া

২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আনহেল...

আর্জেন্টিনার বিপক্ষে চমক দেখাতে প্রস্তুত আলজেরিয়া

বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষের সামনে দাঁড়িয়েও নিজেদের সামর্থ্য দেখাতে...
spot_img

আরও পড়ুন

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু নন্দিনীর ময়নাতদন্ত শেষে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলে গতকাল রাতে...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা। কাপাসগোলা ব্রিজ এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য এ...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুন) রাত ১টার দিকে...
spot_img