Friday, June 5, 2026
28.2 C
Dhaka

দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় শিশুসহ নিহত ১৬৯

দক্ষিণ সুদানের উত্তরাঞ্চলে এক ভয়াবহ সশস্ত্র হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৬৯ জন নিহত হয়েছেন। রবিবার (১ মার্চ) স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে আবিয়েমনম কাউন্টিতে একদল সশস্ত্র যুবক হামলা চালায়। মানুষ যখন ঘুমে ছিল, ঠিক তখনই শুরু হয় তান্ডব। প্রায় চার ঘণ্টা ধরে চলা সংঘর্ষে হামলাকারীরা ঘরবাড়ি ও বাজারে আগুন ধরিয়ে দেয়।

এই হামলায় শিশু, নারী, বয়স্ক মানুষ, পুলিশ ও আঞ্চলিক বাহিনীর সদস্যসহ স্থানীয় কাউন্টি কমিশনার ও নির্বাহী পরিচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। পরিস্থিতির তীব্রতার কারণে মৃতদের গণকবরে দাফন করা হয়েছে।

স্থানীয় প্রশাসনের দাবি, হামলাকারীরা পার্শ্ববর্তী ইউনিটি রাজ্য থেকে এসেছে এবং তারা বিরোধী রাজনৈতিক দল এসপিএলএ-আইও এর সঙ্গে যুক্ত। তবে বিরোধী পক্ষ এই অভিযোগ অস্বীকার করে এবং হামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

প্রাণ বাঁচাতে প্রায় ১,০০০ সাধারণ মানুষ জাতিসংঘের শান্তিরক্ষা ঘাঁটির কাছে আশ্রয় নিয়েছে। সহিংসতার কারণে আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা এমএসএফ তাদের সেবা স্থগিত করেছে। সংস্থাটি জানিয়েছে, তাদের ২৬ জন কর্মী নিখোঁজ রয়েছেন এবং তাদের একটি স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে।

উল্লেখযোগ্য, ২০১৮ সালের শান্তি চুক্তি ভেঙে পড়ার উপক্রম হওয়ায় দক্ষিণ সুদান আবারও বড় ধরনের গৃহযুদ্ধের ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। রাজনৈতিক অস্থিরতা ও গোষ্ঠীগত বিবাদের কারণে সাধারণ মানুষের জীবন চরম ঝুঁকির মুখে পড়েছে। ২০১১ সালে স্বাধীন হওয়া এই নবীন দেশটি এখন দারিদ্র্য এবং রক্তক্ষয়ী সংঘর্ষে জর্জরিত।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img