Thursday, June 18, 2026
27.7 C
Dhaka

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ২০২৪ সালেও আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যায় এবং পাঁচ শতাধিক মানুষের মৃত্যু ঘটে। ২০২৫ সালেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় রোগটি সারা বছরব্যাপী স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ডেঙ্গু একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ, যা এডিস মশার কামড়ে ছড়ায়। জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর ও গিঁটে যন্ত্রণা, বমি এবং ত্বকে লালচে দাগ এর সাধারণ উপসর্গ। তবে দ্রুত চিকিৎসা না নিলে রোগটি ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা ডেঙ্গু শক সিনড্রোমে রূপ নিয়ে প্রাণঘাতী হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুর বিরুদ্ধে সবচেয়ে কার্যকর অস্ত্র হলো প্রতিরোধ। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি মশারি ব্যবহার, মশা প্রতিরোধক ব্যবহার এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ডেঙ্গু আক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম, তরল খাবার গ্রহণ এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। চিকিৎসকদের মতে, শুধু প্লাটিলেটের সংখ্যা নয়, রোগীর সামগ্রিক শারীরিক অবস্থা, রক্তচাপ ও অন্যান্য সতর্কতামূলক লক্ষণের ওপরও সমান গুরুত্ব দিতে হবে।

স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অনেক মানুষ এখনো জ্বরকে সাধারণ অসুস্থতা ভেবে অবহেলা করেন। ফলে রোগ জটিল হয়ে যাওয়ার পর হাসপাতালে ভর্তি হতে হয়। আবার অনেক ক্ষেত্রে প্রাথমিক পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত না হওয়ায় রোগীরা বিভ্রান্ত হন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিতে দেরি করেন।

তাদের মতে, ডেঙ্গু মোকাবিলা শুধু সরকারের দায়িত্ব নয়। নাগরিক, পরিবার, স্থানীয় প্রশাসন, স্বাস্থ্যকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ ছাড়া এই সংকট মোকাবিলা করা সম্ভব নয়।

একটি মশা যেমন একটি পরিবারকে শোকের অন্ধকারে ভাসিয়ে দিতে পারে, তেমনি একটি সচেতন পরিবার একটি মহল্লাকে নিরাপদ রাখতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়,...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স...

বিশ্বকাপ দেখতে গিয়ে ঘুমের ঘাটতি হলে যেভাবে সামলাবেন

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় বিশ্বের কোটি কোটি মানুষ রাত জেগে...

হিজরতের পথচলা শুরু হয়েছিল যেভাবে, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের পটভূমি

ইসলামের ইতিহাসে হিজরত একটি যুগান্তকারী ঘটনা। তবে মদিনায় হিজরতের...

হিমশৈলের সংখ্যা বৃদ্ধি বদলে দিচ্ছে গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র

জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রিনল্যান্ডের হিমবাহ থেকে ভেঙে পড়া বিশালাকার...

বৈদেশিক ঋণ নাকি স্বনির্ভরতা: ইসলামের প্রস্তাব কী

আধুনিক অর্থনৈতিক ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঋণ গ্রহণকে অনেক...

এআইয়ের পর আসছে এজিআই, ডিজাইনাররা কি ডাইনোসর হয়ে যাবে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের (গ্রাফিক...

লেনোভোর নতুন এআই ল্যাপটপে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি

দেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির...

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...
spot_img

আরও পড়ুন

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, বরং নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। এই যুদ্ধের আগে ও যুদ্ধ চলাকালে দেখা কয়েকটি...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স কোশেন্টকে গুরুত্ব দেওয়া হলেও আধুনিক মনোবিজ্ঞান বলছে, জীবনের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা বা ইকিউ...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স বা টি-রেক্স। বিশাল দেহ, শক্তিশালী চোয়াল এবং ভয়ংকর শিকারি স্বভাবের জন্য পরিচিত এই প্রাণীর একটি...

বিশ্বকাপ দেখতে গিয়ে ঘুমের ঘাটতি হলে যেভাবে সামলাবেন

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় বিশ্বের কোটি কোটি মানুষ রাত জেগে খেলা উপভোগ করছেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন শহরে ভিন্ন ভিন্ন সময় অঞ্চলে ম্যাচ হওয়ায়...
spot_img