Sunday, June 7, 2026
34.3 C
Dhaka

ইরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতরোববার বলেছেন, তিনি ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদী। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা সতর্ক করেছিলেন, ইরানে যেকোনো মার্কিন হামলা আঞ্চলিক সংঘাত উসকে দেবে।

গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সময় প্রশাসনের কঠোর দমন-পীড়নের জেরে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এই অংশ হিসেবে তিনি মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরি পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ওই ভাষণে সাম্প্রতিক বিক্ষোভকে একটি ‘অভ্যুত্থান’ চেষ্টার সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের জানা উচিত, তারা যদি যুদ্ধ শুরু করে, তবে এবার তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে।’ তিনি জনগণকে ট্রাম্পের হুমকিতে ভীত না হওয়ার আহ্বান জানান।

খামেনি বলেন, বিক্ষোভকারীরা পুলিশ, সরকারি কেন্দ্র, আইআরজিসি কেন্দ্র, ব্যাংক ও মসজিদে হামলা করেছে এবং পবিত্র কোরআনও পুড়িয়ে দিয়েছে। এটি একটি অভ্যুত্থানের মতো ঘটনা, যা শেষ পর্যন্ত দমন করা হয়েছে।

খামেনির বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘তিনি তো এমন কথা বলবেনই। দেখা যাক কী হয়। আশা করছি, আমাদের একটি চুক্তি হবে। আর যদি না হয়, তবে তিনি (খামেনি) ঠিক না ভুল, তা সময়ই বলে দেবে।’

বিক্ষোভকে ইরান সরকার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উসকানি হিসেবে দেখছে। সরকার স্বীকার করেছে, বিক্ষোভে ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন, তবে তাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য। অন্যদিকে মার্কিন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি দাবি করেছে, নিহত মানুষের প্রকৃত সংখ্যা ৬ হাজার ৮৪২–এর বেশি, যাদের অধিকাংশই বিক্ষোভকারী।

এত উত্তেজনার মধ্যেও আলোচনার ক্ষীণ সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ট্রাম্প যদি ‘সঠিক সিদ্ধান্ত’ নিতে পারেন, তবে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে একটি ‘সুষ্ঠু ও সমতাপূর্ণ’ চুক্তির সম্ভাবনা রয়েছে। তিনি জানান, অঞ্চলের কিছু দেশ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারি জানিও বলেছেন, সংবাদমাধ্যমের প্রচারণার আড়ালে আলোচনার পরিকাঠামো তৈরির কাজ এগিয়ে চলছে। ট্রাম্পও আলোচনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তেহরান স্পষ্ট জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে কোনো আলোচনা হবে না।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইরাসমাস বৃত্তির সাফল্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন তেজগাঁও কলেজ থেকে স্নাতক সম্পন্ন করা...

২০২৯ সালের মধ্যে বাণিজ্যিক কোয়ান্টাম কম্পিউটারের আশা

মাইক্রোসফট জানিয়েছে, মেজরানা ২ চিপে ব্যবহৃত কিউবিট আগের তুলনায়...

মেহেরপুর সীমান্তে অবস্থান নেওয়া ৬ জনের সন্ধান নেই, তৈরি হয়েছে ধোঁয়াশা

মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ঠেলে দেওয়া ছয়জন ব্যক্তিকে...

মৃত্যুচিন্তা কীভাবে বদলে দিতে পারে মানুষের জীবন

ইসলামি শিক্ষায় বলা হয়েছে, মৃত্যুর স্মরণ মানুষকে পাপ থেকে...

তিন দিনের সরকারি সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন...

এক ঘড়ির দামই ৭০ লাখ টাকা, চমকে দিলেন রোনালদো

ছবিতে রোনালদোকে সাদা টি-শার্ট ও কালো ট্রাউজারে দেখা যায়।...

আগামী পাঁচ দিনে বৃষ্টিপাত বাড়তে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট,...

অনলাইনে ব্যক্তিগত তথ্য ফাঁস হলে কী করবেন

গুগলের ‘রেজাল্টস অ্যাবাউট ইউ’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা প্রথমে যাচাই...

বিদ্যুৎ খাতে ভর্তুকি ৪১ হাজার কোটি টাকা : সরকার

বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ বাস্তবতা বিবেচনায় দেশের...

বার্ষিক বৈঠকের সিদ্ধান্ত দুই দেশের মধ্যে

সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা ও...

বার্ষিক বৈঠকের সিদ্ধান্ত দুই দেশের মধ্যে

সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা ও...

উপজেলা স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের উদ্যোগ

জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সব উপজেলা...

শিশু নির্যাতন রোধে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি

দেশে শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় গভীর...
spot_img

আরও পড়ুন

দেশের ৭ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর। সম্ভাব্য...

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইরাসমাস বৃত্তির সাফল্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন তেজগাঁও কলেজ থেকে স্নাতক সম্পন্ন করা তন্ময় হালদার ২.৯৮ সিজিপিএ নিয়ে অর্জন করেছেন ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ ইরাসমাস মুন্ডুস বৃত্তি। বর্তমানে তিনি...

২০২৯ সালের মধ্যে বাণিজ্যিক কোয়ান্টাম কম্পিউটারের আশা

মাইক্রোসফট জানিয়েছে, মেজরানা ২ চিপে ব্যবহৃত কিউবিট আগের তুলনায় অনেক বেশি সময় স্থিতিশীল থাকতে সক্ষম। যেখানে আগের সংস্করণের কিউবিট মিলিসেকেন্ড মাত্রায় কার্যকর থাকত, সেখানে...

মেহেরপুর সীমান্তে অবস্থান নেওয়া ৬ জনের সন্ধান নেই, তৈরি হয়েছে ধোঁয়াশা

মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ঠেলে দেওয়া ছয়জন ব্যক্তিকে ঘিরে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। সীমান্ত এলাকায় দীর্ঘ সময় অবস্থানের পর তারা কোথায় গেছেন, সে...
spot_img