Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

ঘন কুয়াশা ও আমের ফলনের সম্ভাবনা

উপকূলীয় বরগুনার বেতাগী পৌরসভা ও সাত ইউনিয়নের বিভিন্ন এলাকায় বসতঘর ও সড়কের পাশে লাগানো আম গাছে মুকুল আসা শুরু হয়েছে। স্থানীয় কৃষি অফিস ও গবেষকদের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ৩০ শতাংশ গাছে মুকুল ফুটেছে এবং বাতাসে ম-ম গন্ধ ছড়িয়ে পড়েছে।

গবেষকদের মতে, পুরোপুরি মুকুল আসতে আরও দুই সপ্তাহ সময় লাগবে। ঘন কুয়াশার কারণে এবছর চাষিরা মুকুলের ক্ষতি নিয়ে চিন্তিত। সরেজমিনে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেতাগীর পৌর শহরের ঢালিকান্দা এলাকায় একটি আম বাগানে গিয়ে দেখা যায়, সারি সারি গাছে মুকুল ফুটেছে। বড় গাছের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল দেখা যাচ্ছে। মুকুলের গন্ধে বাগান মালিকদের মুখে খুশির হাসি ফুটেছে।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, বেশিরভাগ গাছে মুকুল আসতে এখনও দুই সপ্তাহের মতো সময় লাগবে। ঘন কুয়াশার কারণে এবার আম উৎপাদন নিয়ে কিছুটা সংশয় রয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। গত দুই সপ্তাহে উপকূলীয় এলাকায় ঘন কুয়াশা ছিল, যা মুকুল ক্ষতির আশঙ্কা তৈরি করেছে।

আম চাষি কৃষ্ণ কান্ত ঘরামী বলেন, ‘এলাকার অনেক বাগান ঘুরেছি, অধিকাংশ গাছে মুকুল এসেছে, কিন্তু সব গাছে পুরোপুরি মুকুল আসেনি। আগামী ১৫ দিনের মধ্যে সব গাছে মুকুল ফুটে যাবে।’

বাগান মালিকরা জানান, বেতাগীতে দেশি প্রজাতির ফজলি, লক্ষ্মণভোগ, আশ্বিনা, গোপালভোগ, হাঁড়িভাঙা, বারি-৪সহ বিভিন্ন প্রজাতির আম চাষ হয়। গত বছর আমের দাম ভালো হওয়ায় এবছর চাষিরা আমের পরিচর্যায় বেশি মন দিয়েছেন। তারা বাড়তি ফলনের আশায় ব্যস্ত সময় পার করছেন।

চাষিরা আরও জানান, বাড়তি ফলনের জন্য এবং পোকামুক্ত রাখার সঙ্গে আমের রং ঠিক রাখতে কীটনাশক ও ভিটামিন দিয়ে গাছ স্প্রে করছেন। গাছের গোড়ায় জৈব সার ও সেচ দেওয়ায় মুকুল ভালোভাবে এসেছে। বেতাগী পৌরসভার আম চাষি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কৃষিবিদদের পরামর্শ অনুযায়ী শ্রমিকরা গাছের পরিচর্যা করছেন।’

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বলেন, ‘এখন পর্যন্ত পুরোপুরি মুকুল আসেনি। পুরোপুরি আসতে দুই সপ্তাহ সময় লাগবে। ঘন কুয়াশার কারণে জীবানুনাশক ছিটানো যেতে পারে।’ উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, ‘বাগানের গাছের ৩০ শতাংশ মুকুলে ভরে গেছে। ঘন কুয়াশা বা কোনো দুর্যোগ না হলে ভালো ফলন হবে। মুকুল রক্ষায় পোকা দমনে বালইনাশক ছিটানোর পরামর্শ দেওয়া হচ্ছে।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...
spot_img

আরও পড়ুন

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল আঁচড়ানো, পোশাক পরা, রান্নাবান্না, বাজারের ব্যাগ বহন কিংবা অফিসে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ—সব ক্ষেত্রেই কাঁধের...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা এসেছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী ১ জুলাই...
spot_img