Friday, June 5, 2026
29.8 C
Dhaka

উত্তাল মিনেসোটা, আইসিইর এজেন্টদের সরানোর আহ্বান

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহর অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থা আইসিইর (ICE) এজেন্টদের সঙ্গে সংঘর্ষ এবং দুটি হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে। মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ এ পরিস্থিতিতে ‘অপ্রশিক্ষিত’ এজেন্টদের সরানোর আহ্বান জানিয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হত্যাকাণ্ড ও শহরের অচলাবস্থার দায় ডেমোক্র্যাটদের ওপর চাপিয়ে দিয়েছেন। ট্রাম্প প্রশাসন প্রক্রিয়া অনুযায়ী ঘটনার সব বিষয় পর্যালোচনার কথা জানিয়েছে।

গত শনিবার মিনিয়াপোলিসে এক সংঘর্ষের সময় আইসিই এজেন্টদের হাতে নিহত হন ৩৭ বছর বয়সী আইসিইউ নার্স অ্যালেক্স প্রেট্টি। এর আগে মাত্র তিন সপ্তাহের মধ্যে শহরে আরও একজন নাগরিক, ৩৭ বছর বয়সী রেনি গুড, গুলিবিদ্ধ হয়ে মারা যান। ট্রাম্প প্রশাসনের দাবির বিপরীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রেট্টি কোনো অস্ত্র ব্যবহার করেননি। তিনি রাস্তায় রাসায়নিক স্প্রে প্রয়োগের কয়েক সেকেন্ডের মধ্যে গুলিবিদ্ধ হন।

মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ সতর্ক করে বলেছেন, পরিস্থিতি উত্তপ্ত, যেকোনো মুহূর্তে বিক্ষোভ আরও বড় আকার ধারণ করতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মিনেসোটা থেকে ফেডারেল এজেন্টদের সরিয়ে নেওয়া হতে পারে, তবে সুনির্দিষ্ট সময় উল্লেখ করেননি।

প্রেসিডেন্ট ট্রাম্প ঘটনার জন্য স্থানীয় ডেমোক্র্যাট প্রশাসনকে দায়ী করেছেন। রিপাবলিকান সিনেটররা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিনটন এটিকে দেশটির মৌলিক মূল্যবোধ রক্ষার ‘ওয়েকআপ কল’ হিসেবে অভিহিত করেছেন এবং নাগরিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img