Tuesday, June 16, 2026
32.6 C
Dhaka

শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতকালীন ঝড়ে টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দক্ষিণ থেকে উত্তর-পূর্বাঞ্চলজুড়ে রবিবার (২৬ জানুয়ারি) এই দুর্যোগ আঘাত হানে। ঝড়ের প্রভাবে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে এবং কর্তৃপক্ষ জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া সড়কে না নামার আহ্বান জানিয়েছে। বহু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে জনজীবনে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে।

ঝড়ের প্রভাবে বিস্তীর্ণ অঞ্চলে তুষারপাত, শিলাবৃষ্টি ও হিমশীতল বৃষ্টি হয়েছে। কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, ঝড়ের পেছনে থাকা আর্কটিক শীতল বায়ু কয়েক দিন ধরে তাপমাত্রা বিপজ্জনক মাত্রায় নামিয়ে দেবে। এতে দৈনন্দিন জীবনযাত্রায় দীর্ঘস্থায়ী ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তর জানায়, আগামী সপ্তাহজুড়ে তুষার ও শিলাবৃষ্টির প্রভাব অব্যাহত থাকতে পারে। এ সময় সড়ক ও ফুটপাত দীর্ঘ সময় বরফাচ্ছন্ন থাকবে, যা যানবাহন চলাচল ও পথচারীদের জন্য বড় ঝুঁকি তৈরি করবে।

রবিবারের ঝড়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে। লুইজিয়ানা অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ জানায়, সেখানে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেন, সপ্তাহের শেষভাগে হিমশীতল আবহাওয়ার মধ্যে শহরের বাইরে পাঁচজনের লাশ পাওয়া গেছে। তবে এসব মৃত্যু সরাসরি আবহাওয়াজনিত কি না, তা নিশ্চিত করা হয়নি।

বিদ্যুৎ বিচ্ছিন্নতার তথ্য অনুসরণকারী সংস্থা পাওয়ার আউটেজ ডট কম জানায়, শনিবার (২৫ জানুয়ারি) ঝড়ের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে সবচেয়ে বেশি বিদ্যুৎ বিপর্যয় ঘটে। রবিবার বিকেল পর্যন্ত সারা দেশে এক কোটিরও বেশি গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন। টেনেসিতে বরফ জমে বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিঁড়ে যাওয়ায় তিন লক্ষাধিক আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক বিদ্যুৎ সংযোগ হারান।

লুইজিয়ানা, মিসিসিপি ও জর্জিয়ায় এ ধরনের ঝড় তুলনামূলকভাবে বিরল হলেও প্রতিটি রাজ্যেই লক্ষাধিক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। প্রচণ্ড শীতে আক্রান্ত দক্ষিণাঞ্চলের জন্য এই বিদ্যুৎ বিভ্রাট বিশেষভাবে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এনডব্লিউএস সতর্ক করেছে, এই শীতপ্রবাহ নতুন তাপমাত্রা রেকর্ড গড়তে পারে। টেক্সাস থেকে নর্থ ক্যারোলাইনা ও নিউ ইয়র্ক পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে। টেক্সাসের জরুরি ব্যবস্থাপনা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে অত্যাবশ্যক না হলে বাইরে না আসার সতর্কবার্তা দেয়।

রবিবার ঝড়টি উত্তর-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হলে ফিলাডেলফিয়া, নিউ ইয়র্ক ও বোস্টনের মতো ঘনবসতিপূর্ণ শহরে তুষার ও শিলাবৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের অন্তত ২০টি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রাজধানী ওয়াশিংটনের বাসিন্দারা সকালে সড়ক ও ফুটপাতে কয়েক ইঞ্চি পুরু তুষারের স্তর দেখতে পান।

সোমবার (২৭ জানুয়ারি) দিনের জন্য ফেডারেল দপ্তরগুলো আগেই বন্ধ ঘোষণা করা হয়েছে। ওয়াশিংটন, ফিলাডেলফিয়া ও নিউ ইয়র্কের একাধিক বড় বিমানবন্দরে ওই দিনের প্রায় সব ফ্লাইট বাতিল করা হয়। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটএওয়্যার ডট কম জানায়, রবিবার যুক্তরাষ্ট্রে ১১ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এর আগের দিন শনিবার চার হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়। সোমবারের জন্যও আগেই প্রায় আড়াই হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।

হোয়াইট হাউসে অবস্থানরত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘এই ঝড়ের পথে থাকা সব অঙ্গরাজ্যের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’ তিনি সবাইকে নিরাপদ ও উষ্ণ থাকার আহ্বান জানান।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

রাষ্ট্রনেতাদের কাছে মহানবীর পাঠানো চিঠি ও কূটনৈতিক উদ্যোগের ইতিহাস

হুদাইবিয়ার সন্ধির পর আরব উপদ্বীপে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল...

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি...

আসল আম চিনবেন কীভাবে, জেনে নিন আম কেনার কার্যকর উপায় ও আম ক্যালেন্ডার

গ্রীষ্মকাল এলেই দেশের বাজারগুলোতে নানা জাতের আমের সমারোহ দেখা...

চ্যাটজিপিটিতে ফুটবল বিশ্বকাপের আবহে নিজের ছবি তৈরির ৩ কার্যকর প্রম্পট

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের কমতি নেই। মাঠের...

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো...

কেন কবর জিয়ারতে উৎসাহ দিয়েছেন রাসুল (সা.)

ইসলামে কবর জিয়ারত মানুষের অন্তরে আখেরাতের স্মরণ জাগ্রত করার...

ঘরে থাকা উপকরণেই তৈরি করুন তেঁতুলের মজাদার শরবত

গরমের দিনে শরীরকে সতেজ রাখতে ঠান্ডা পানীয়ের বিকল্প নেই।...

স্বচালিত গাড়ির ভবিষ্যৎ গড়তে নতুন উদ্যোগ উবারের

স্বচালিত যানবাহন প্রযুক্তিকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করতে বড়...

আমানতদারিতা কেন মোমিনের অন্যতম বৈশিষ্ট্য

ইসলামী শিক্ষায় আমানত রক্ষা একটি মৌলিক নৈতিক দায়িত্ব হিসেবে...

স্বাস্থ্যকর হলেও বেশি আদা খাওয়া কেন ঝুঁকিপূর্ণ

রান্নাঘরের অন্যতম পরিচিত উপাদান আদা শুধু খাবারের স্বাদ ও...

চ্যাটবট থেকে পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম হতে চায় চ্যাটজিপিটি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির সক্ষমতা আরও বিস্তৃত করতে বড়...

ফরিদপুরে ২০ বছর ধরে কাঁচা সড়কে দুর্ভোগ, রাজনৈতিক বৈষম্যের অভিযোগ

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক...
spot_img

আরও পড়ুন

রাষ্ট্রনেতাদের কাছে মহানবীর পাঠানো চিঠি ও কূটনৈতিক উদ্যোগের ইতিহাস

হুদাইবিয়ার সন্ধির পর আরব উপদ্বীপে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল হয়ে ওঠে। সেই সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.) ইসলামের দাওয়াত বিশ্বপরিসরে পৌঁছে দিতে এক গুরুত্বপূর্ণ...

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ জনপ্রিয়। পুষ্টিগুণে ভরপুর লাউশাক এবং সুস্বাদু চিংড়ির মিশেলে তৈরি চিংড়ি-লাউশাক হতে পারে ভাতের সঙ্গে একটি...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী রয়েছে, অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না কিংবা মহাবিশ্বের রহস্য কী—এসব প্রশ্ন দীর্ঘদিন ধরেই...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি অংশ। তবে ইসলামের দৃষ্টিতে একজন সচেতন মুমিনের প্রধান দায়িত্ব হলো নিজের কাজ, চিন্তা, আচরণ ও...
spot_img