Saturday, August 1, 2026
32.9 C
Dhaka
No menu items!

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা তেহরানের

যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হামলা মোকাবেলায় ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)। বাহিনীটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ‘আঙুল ট্রিগারে’ আছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক লিখিত বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে এই কড়া হুঁশিয়ারি দেন আইআরজিসি কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান এখনো আলোচনার আগ্রহ দেখাচ্ছে বলে মন্তব্য করার পরই ইরানের পক্ষ থেকে এই সতর্কবার্তা আসে।

তেহরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে দুর্বল করার লক্ষ্যে গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানের ওপর বাঙ্কার ব্লাস্টার বোমা হামলাসহ সামরিক ও অর্থনৈতিক নানা পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসন।

এদিকে বৃহস্পতিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র একটি বড় নৌবহর উপসাগরীয় অঞ্চলের দিকে পাঠাচ্ছে। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিয়ে ফেরার পথে তিনি বলেন, ‘যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে আমরা একটি বিশাল নৌবহর পাঠাচ্ছি। আমি চাই না কিছু ঘটুক, তবে আমরা খুব সতর্ক আছি।’

এর আগে মঙ্গলবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের পক্ষ থেকে তার জীবনের ওপর কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র ইরানকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে।’

এর পরপরই আইআরজিসি কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর এক বিবৃতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে যেকোনো ‘ভুল হিসাব’ এড়িয়ে চলার আহ্বান জানান। তিনি বলেন, ১২ দিনের যুদ্ধ থেকে শিক্ষা না নিলে তাদের আরও ‘বেদনাদায়ক ও অনুশোচনামূলক পরিণতির’ মুখোমুখি হতে হবে।

পাকপুর আরও বলেন, ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস ও ইরান আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত। সর্বাধিনায়কের নির্দেশ বাস্তবায়নে আমাদের আঙুল ট্রিগারে রয়েছে।’

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই বিবৃতিতে তিনি জানান, ইরানের সামরিক বাহিনী দেশের অভ্যন্তরীণ ও বহিরাগত সব ধরনের হুমকি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত।

এদিকে ইরানের যৌথ সামরিক কমান্ড সদর দপ্তরের প্রধান জেনারেল আলি আবদোল্লাহি আলিয়াবাদি বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘সব মার্কিন ঘাঁটি, স্বার্থ ও প্রভাবকেন্দ্র’ ইরানি সশস্ত্র বাহিনীর ‘বৈধ লক্ষ্য’ হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img