Monday, August 10, 2026
30.1 C
Dhaka

সৌদি-পাকিস্তানের নিরাপত্তা জোটে যুক্ত হচ্ছে তুরস্ক

সৌদি আরব ও পাকিস্তানের নিরাপত্তা জোটে তৃতীয় দেশ হিসেবে যুক্ত হতে যাচ্ছে তুরস্ক।

শুক্রবার (০৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে তুরস্কের চলমান আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্ট্র্যাটেজিক মিউচ্যুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট বা এসডিএমএ জোটে অন্তর্ভুক্তি নিয়ে গত অক্টোবর মাস থেকে সৌদি আরব ও পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে তুরস্কের আলোচনা চলছিল। আলোচনার প্রক্রিয়া শেষ হলে আনুষ্ঠানিকভাবে এই নিরাপত্তা জোটে যোগ দেবে তুরস্ক।

গত বছরের ১৭ সেপ্টেম্বর সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এসডিএমএ চুক্তি স্বাক্ষরিত হয়। যদিও চুক্তির বিস্তারিত শর্ত প্রকাশ করা হয়নি, তবে দুই দেশের কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তিভুক্ত কোনো দেশের ওপর বহিঃশক্তির হামলা হলে অপর দেশ সর্বাত্মকভাবে আক্রান্ত দেশের পাশে দাঁড়াবে।

এই চুক্তির একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে পাকিস্তানের পরমাণু সক্ষমতার বিষয়টি আলোচনায় এসেছে। পাকিস্তান বিশ্বের একমাত্র মুসলিম দেশ, যার পরমাণু অস্ত্র রয়েছে। এসডিএমএ চুক্তির আওতায় এই পরমাণু সক্ষমতাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি প্রায় ৬ লাখ সদস্যের সেনাবাহিনী নিয়ে পাকিস্তান বিশ্বের শক্তিশালী সামরিক বাহিনীগুলোর একটি হিসেবে বিবেচিত।

চুক্তি স্বাক্ষরের দুই দিন পর ১৯ সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘এই চুক্তিটি ন্যাটোর আদলে তৈরি করা হয়েছে। এটি প্রতিরক্ষামূলক, আক্রমণাত্মক নয়। কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসনের সুযোগ এখানে নেই। তবে সৌদি আরব বা পাকিস্তানের ওপর হামলা হলে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে।’

সূত্র: ব্লুমবার্গ

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img