Saturday, July 4, 2026
28.8 C
Dhaka

যুক্তরাষ্ট্রে ভারতীয় তরুণীকে হত্যা, সাবেক প্রেমিককে খুঁজছে পুলিশ

যুক্তরাষ্ট্রে এক ভারতীয় তরুণীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত তরুণীর নাম নিকিতা গোদিশালা, বয়স ২৭ বছর। তাঁর বাবার দাবি, অর্থসংক্রান্ত বিরোধের জেরেই মেয়েকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিকিতার সাবেক প্রেমিক অর্জুন শর্মাকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

খ্রিষ্টীয় নববর্ষের প্রাক্কালে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া অঙ্গরাজ্যের মেরিল্যান্ডের হাওয়ার্ড কাউন্টিতে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, নিকিতাকে ছুরিকাঘাতে হত্যার পর অভিযুক্ত অর্জুন শর্মা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে খুঁজছে।

নিহত নিকিতার বাবা আনন্দ গোদিশালা ভারতের হায়দরাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সন্দেহভাজন হত্যাকারীর পরিচয় ও হত্যার উদ্দেশ্য নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর প্রতিবেদনের প্রেক্ষাপটে তিনি বিষয়টি পরিষ্কার করতে সাংবাদিকদের মুখোমুখি হন।

পুলিশ নিকিতার ২৬ বছর বয়সী সাবেক প্রেমিককে সন্দেহ করলেও আনন্দ গোদিশালা দাবি করেছেন, অভিযুক্ত ব্যক্তি তাঁর মেয়ের প্রেমিক ছিলেন না, বরং সাবেক রুমমেট। তিনি বলেন, ওই অ্যাপার্টমেন্টে চারজন একসঙ্গে থাকতেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘আমার মেয়ে চার বছর আগে কলম্বিয়ায় যায়। সেখানকার একটি প্রতিষ্ঠানে সে কাজ করছিল। ছেলেটি একসময় তার রুমমেট ছিল। সাবেক প্রেমিক ছিল, এ কথা ঠিক নয়।’

নিকিতার বাবার মতে, হত্যার পেছনে মূল কারণ অর্থনৈতিক বিরোধ। তিনি বলেন, ‘একটি অ্যাপার্টমেন্টে চারজন থাকত। আমার মেয়ের সাবেক রুমমেট তার কাছ থেকে অনেক টাকা ধার নিত।’ তাঁর দাবি, টাকা ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তি নিকিতাকে হত্যা করে ভারতে পালিয়ে যান।

আনন্দ গোদিশালা আরও বলেন, ‘টাকা ফেরত চাইলে ছেলেটি তাকে হত্যা করে ভারতে পালিয়ে যায়। যত দ্রুত সম্ভব আমার মেয়ের মরদেহ হস্তান্তর করতে আমি রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছি।’ তিনি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বিভিন্ন গণমাধ্যমের তথ্যের বরাতে তিনি জানান, অর্জুন শর্মা একাধিক ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছিলেন এবং ভারতে পালানোর পরিকল্পনা করছিলেন। নিকিতা এসব তথ্য জানতে পেরেছিলেন বলেও জানান তিনি।

এ ঘটনায় নিকিতার চাচাতো বোন সরস্বতী গোদিশালা যুক্তরাষ্ট্রে অবস্থিত ভারতীয় দূতাবাসে একটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে হত্যার আগে অভিযুক্ত কত টাকা নিয়েছিলেন, তার বিস্তারিত উল্লেখ রয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হত্যার আগে নিকিতার কাছ থেকে অর্জুন শর্মা প্রায় সাড়ে চার হাজার মার্কিন ডলার ধার নিয়েছিলেন। এর মধ্যে সাড়ে তিন হাজার ডলার ফেরত দিলেও অবশিষ্ট এক হাজার ডলার ফেরত দিতে তিনি অস্বীকৃতি জানান।

নিকিতা গোদিশালা পেশায় একজন ডেটা অ্যানালিস্ট ছিলেন এবং মেরিল্যান্ডে বসবাস করতেন। গত ২ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে হাওয়ার্ড কাউন্টির পুলিশ অর্জুন শর্মার অ্যাপার্টমেন্ট থেকে নিকিতার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অভিযুক্তকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হলে তাঁকে হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি করা হবে।

সূত্র: পিটিআই, স্থানীয় পুলিশ, গণমাধ্যম

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

নামাজের আগে ও পরের সুন্নত নামাজের গুরুত্ব ও ফজিলত

প্রতিদিনের পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি ইসলামে কিছু সুন্নতে...

পানির ওপর দাঁড়িয়ে থাকা জেদ্দার আল-জাজিরা মসজিদ, স্থাপত্যের বিস্ময়কর এক ইতিহাস

সৌদি আরবের জেদ্দা শহরের কর্নিশ এলাকায় অবস্থিত আল-জাজিরা মসজিদ,...

দেশে কমছে না হামের সংক্রমণ, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ ও মৃত্যু উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত...

উন্মুক্ত জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার

দেশের উন্মুক্ত জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের অবাধে মাছ আহরণের সুযোগ...

তেহরানে খামেনির কফিনের সামনে ১১ দলের প্রতিনিধিদের মোনাজাত

ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির কফিনের...

যেমন গড়ে উঠেছিল আইয়ুবি যুগের মাদ্রাসা ব্যবস্থা

ইসলামের ইতিহাসে সুলতান সালাহউদ্দিন আইয়ুবির নাম সাধারণত ক্রুসেডারদের বিরুদ্ধে...

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না চীন: রাষ্ট্রদূত

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো...

হারিয়ে যাওয়া মাজহাবগুলোর ইতিহাস: কেন টিকে থাকেনি ইসলামের বহু ফিকহি ধারা

ইসলামের ইতিহাসে বর্তমানে হানাফি, মালিকি, শাফেয়ি ও হাম্বলি—এই চার...

সময়ের বরকত অর্জনে মুমিনের ৫ কার্যকর অভ্যাস

ইসলামে সময়কে মানুষের জীবনের অন্যতম মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা...

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইসলামের ৫ গুরুত্বপূর্ণ নির্দেশনা

জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র্যের অবক্ষয় বর্তমানে বিশ্বের...

কোরআনের আলোকে আদর্শ পিতার ৫ গুণ

পবিত্র কোরআনে নবী ইয়াকুব (আ.)-এর জীবনকে একজন দায়িত্বশীল, প্রজ্ঞাবান...

হালাল উপার্জনের পথে চাকরিজীবীদের জন্য ৫ নির্দেশনা

জীবিকার সন্ধানে মানুষ চাকরি, ব্যবসা, ফ্রিল্যান্সিং কিংবা বিভিন্ন পেশায়...

ইসলামে বিনোদন: বৈধতার সীমা ও নৈতিকতার নীতিমালা

ইসলাম মানুষের স্বাভাবিক চাহিদার অংশ হিসেবে বিনোদনকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ...
spot_img

আরও পড়ুন

নামাজের আগে ও পরের সুন্নত নামাজের গুরুত্ব ও ফজিলত

প্রতিদিনের পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি ইসলামে কিছু সুন্নতে মুয়াক্কাদা নামাজের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এসব নামাজ নিয়মিত আদায় করলে আল্লাহর নৈকট্য লাভের...

পানির ওপর দাঁড়িয়ে থাকা জেদ্দার আল-জাজিরা মসজিদ, স্থাপত্যের বিস্ময়কর এক ইতিহাস

সৌদি আরবের জেদ্দা শহরের কর্নিশ এলাকায় অবস্থিত আল-জাজিরা মসজিদ, যা আর-রাহমা মসজিদ নামেও পরিচিত, দীর্ঘদিন ধরেই অনন্য স্থাপত্যশৈলীর জন্য পরিচিত। সমুদ্রের ওপর নির্মিত এই...

দেশে কমছে না হামের সংক্রমণ, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ ও মৃত্যু উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...

উন্মুক্ত জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার

দেশের উন্মুক্ত জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের অবাধে মাছ আহরণের সুযোগ নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।...
spot_img