Friday, August 28, 2026
27 C
Dhaka

কোরআনের আলোকে আদর্শ পিতার ৫ গুণ

পবিত্র কোরআনে নবী ইয়াকুব (আ.)-এর জীবনকে একজন দায়িত্বশীল, প্রজ্ঞাবান ও স্নেহশীল পিতার অনুকরণীয় উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। তাঁর জীবন থেকে এমন কিছু বৈশিষ্ট্য জানা যায়, যা আজকের সময়ের অভিভাবকদের জন্যও গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে।

প্রথম বৈশিষ্ট্য হলো হালাল উপার্জন ও দায়িত্ববোধ। নবী ইয়াকুব (আ.) জীবিকা অর্জনে কঠোর পরিশ্রম করতেন। মরুভূমিতে মেষ চরানো ছিল তাঁর পেশা। পরিবারের প্রয়োজন পূরণে তিনি সব সময় দায়িত্বশীল ছিলেন। দুর্ভিক্ষের সময়ও তিনি সন্তানদের খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে মিসরে পাঠিয়েছিলেন, যাতে পরিবার সংকট মোকাবিলা করতে পারে।

দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল সন্তানদের প্রতি অবিরাম কল্যাণকামিতা। সন্তানদের ভুল, অবাধ্যতা কিংবা অন্যায়ের পরও তিনি তাদের জন্য শুভকামনা করা ও সঠিক পথের উপদেশ দেওয়া থেকে বিরত হননি। একজন পিতার দায়িত্ব শুধু ভরণপোষণ নয়, বরং সন্তানদের নৈতিক বিকাশেও সচেষ্ট থাকা—এ শিক্ষাই তাঁর জীবন থেকে পাওয়া যায়।

তৃতীয় বৈশিষ্ট্য ছিল গভীর প্রজ্ঞা ও দূরদর্শিতা। হজরত ইউসুফ (আ.)-এর ভাইরা তাঁর জামায় কৃত্রিম রক্ত মেখে নেকড়ের আক্রমণের গল্প বললেও নবী ইয়াকুব (আ.) বিষয়টি সহজভাবে বিশ্বাস করেননি। তিনি পরিস্থিতি বিচক্ষণতার সঙ্গে মূল্যায়ন করেন এবং ধৈর্য ধারণ করেন। এতে একজন অভিভাবকের পর্যবেক্ষণশক্তি ও প্রজ্ঞার গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে।

চতুর্থ বৈশিষ্ট্য ছিল সহমর্মিতা ও সংলাপের মানসিকতা। তিনি সন্তানদের সঙ্গে আন্তরিক ও স্নেহপূর্ণ ভাষায় কথা বলতেন এবং তাদের মতামতকে গুরুত্ব দিতেন। কোরআনে তাঁর সন্তানদের প্রতি ভালোবাসাপূর্ণ সম্বোধনের উল্লেখ পাওয়া যায়, যা পরিবারে সুস্থ যোগাযোগের গুরুত্ব তুলে ধরে।

পঞ্চম বৈশিষ্ট্য ছিল ক্ষমাশীলতা। দীর্ঘদিনের কষ্ট ও অন্যায়ের পরও সন্তানরা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চাইলে তিনি তাদের প্রত্যাখ্যান করেননি। বরং বলেছিলেন, ‘আমি শিগগিরই আমার পালনকর্তার কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব।’ (সুরা ইউসুফ, আয়াত: ৯৭-৯৮)

নবী ইয়াকুব (আ.)-এর জীবন থেকে দায়িত্বশীলতা, ধৈর্য, প্রজ্ঞা, ভালোবাসা ও ক্ষমাশীলতার যে শিক্ষা পাওয়া যায়, তা বর্তমান সমাজেও আদর্শ পরিবার গঠনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img