Thursday, September 17, 2026
26 C
Dhaka

মিয়ানমারের নির্বাচনে সেনা-সমর্থিত ইউএসডিপির জয়

মিয়ানমারের নির্বাচনের প্রথম ধাপে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে সেনা-সমর্থিত দলগুলো। সরকারি ফল অনুযায়ী, জান্তা সরকারের সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) ঘোষিত নিম্নকক্ষের আসনের ৯০ শতাংশই জিতেছে।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। একদিকে গণতন্ত্রপন্থী বিদ্রোহী শক্তি, অন্যদিকে জান্তা বাহিনীর সঙ্গে চলতে থাকা সংঘর্ষ দেশটিকে অস্থিতিশীল অবস্থায় রেখেছে।

গত সপ্তাহে ধাপে ধাপে এক মাসব্যাপী এই নির্বাচন শুরু করে জান্তা সরকার। ভোটার উপস্থিতি ও ফলাফল নিয়ে নেতারা দাবি করেছেন, এটি গণতন্ত্রের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে মানবাধিকার সংস্থা ও পশ্চিমা কূটনীতিকরা নির্বাচনকে ‘প্রহসন’ হিসেবে উল্লেখ করেছেন এবং এটিকে সামরিক শাসনের নতুন রূপ বলে আখ্যায়িত করেছেন।

ইউনিয়ন নির্বাচন কমিশনের (ইউইসি) আংশিক ফল অনুযায়ী, ঘোষিত ৯৬টি নিম্নকক্ষ আসনের মধ্যে ইউএসডিপি জিতেছে ৮৭টি। রাষ্ট্রীয় গণমাধ্যমে শনিবার ও রোববার এই ফল প্রকাশ করা হয়। সংখ্যালঘু জাতিগোষ্ঠীর ছয়টি দল ৯টি আসন পায়। প্রথম ধাপের ভোটে আরও ছয়টি টাউনশিপের ফল এখনো ঘোষণা হয়নি।

আগামী ১১ ও ২৫ জানুয়ারি আরও দুটি ধাপে ভোট অনুষ্ঠিত হবে। বিশ্লেষকরা মনে করেন, ইউএসডিপি মূলত সেনাবাহিনীর বেসামরিক মুখ। দলটি প্রথম ধাপে বড় জয়ের দাবি জানিয়েছিল।

গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ভোটে অংশ নিতে পারেনি। জনপ্রিয় এই দলটি ভেঙে দেওয়া হয়েছে এবং অভ্যুত্থানের পর থেকে সু চি কারাগারে আছেন।

২০২০ সালের নির্বাচনে এনএলডি নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। তবে সেনাবাহিনী সেই ফল বাতিল করে দেয় এবং ইউএসডিপি ও সেনাবাহিনী একে ভোট জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, সেই অভিযোগের কোনো ভিত্তি ছিল না।

ইউইসির তথ্য অনুযায়ী, প্রথম ধাপে ঘোষিত ১৫টি আঞ্চলিক ও রাজ্য আসনের মধ্যে ইউএসডিপি জিতেছে ১৪টি। রাষ্ট্রীয় পত্রিকা গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এই ফল প্রকাশ করেছে। জান্তা দাবি করেছে, প্রথম ধাপে ভোটার উপস্থিতি ছিল যোগ্য ভোটারের ৫০ শতাংশের বেশি, যদিও ২০২০ সালের নির্বাচনে উপস্থিতি ছিল প্রায় ৭০ শতাংশ।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img