Thursday, July 23, 2026
25.9 C
Dhaka
No menu items!

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়ার ক্রাসনোডার অঞ্চলে অবস্থিত তুয়াপস অয়েল রিফাইনারিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এতে শোধনাগারটির সরঞ্জাম ও আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং তদারকি করা দুই জন আহত হয়েছেন। রাশিয়ার ক্রাসনোডার অপারেশনাল সদর দপ্তর বুধবার এই তথ্য নিশ্চিত করেছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হলেও, ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি।

রাশিয়ার ক্রাসনোডার শাখার পক্ষ থেকে টেলিগ্রামে বলা হয়েছে, ড্রোন হামলার পর শোধনাগার এবং আশপাশের ৩ হাজার ২২৯ বর্গফুট এলাকাজুড়ে আগুন লেগে যায়। হামলায় রিফাইনারির সরঞ্জাম, একটি বন্দর ঘাট এবং পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। চারটি অ্যাপার্টমেন্ট ব্লক ও একটি ব্যক্তিগত বাড়ির জানালা ভেঙে গেছে। তবে কতটুকু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বা রিফাইনারির কার্যক্রম বন্ধ হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

তুয়াপস রাশিয়ার প্রধান কৃষ্ণ সমুদ্র তীরবর্তী তেল রপ্তানি কেন্দ্রগুলোর একটি। এখানে রোসনেফটের তুয়াপসে রিফাইনারি রয়েছে, যা দৈনিক প্রায় ২ লাখ ৪০ হাজার ব্যারেল কাঁচা তেল প্রক্রিয়াকরণের ক্ষমতা রাখে। রিফাইনারি ন্যাফথা, ফুয়েল অয়েল ও ডিজেলসহ বিভিন্ন তেলজাত পণ্য সরবরাহ করে। চার বছর আগে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে তুয়াপসের বন্দর ও রিফাইনারি বারবার ইউক্রেনীয় ড্রোন হামলার শিকার হয়েছে।

একই সময়ে ইউক্রেনের ওডেসা শহরে রাশিয়ার ড্রোন হামলায় তিন শিশুসহ চারজন আহত হয়েছেন। ওডেসার সামরিক প্রশাসন আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছে। আঞ্চলিক প্রধান জানিয়েছে, ‘রাশিয়ার ড্রোনগুলো আবাসিক এলাকা ও জ্বালানি অবকাঠামোতে আক্রমণ করেছে।’ আহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোর এবং আট বছর ও সাত মাস বয়সী দুই শিশু রয়েছেন। ৪২ বছর বয়সী একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

রাশিয়া অভিযোগ করেছে, ইউক্রেন তাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে। কিয়েভ এই দাবি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার দাবিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ বন্ধের জন্য একটি চুক্তি আগের চেয়ে কাছাকাছি এসেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, ৬ জানুয়ারি ফ্রান্সে কিয়েভের মিত্রদের নেতাদের সঙ্গে শান্তি প্রচেষ্টা পুনরায় জোরদার করার জন্য বৈঠক করবেন।

সূত্র: আলঅ্যারাবিয়া
সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img