Wednesday, July 22, 2026
26.9 C
Dhaka
No menu items!

সেনা প্রত্যাহারে মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ

সৌদি আরবের কড়া আল্টিমেটামের মুখে ইয়েমেনে নিজেদের সামরিক মিশন সমাপ্তির ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি জানিয়েছে, খুব শিগগিরই ইয়েমেনে অবস্থানরত সব আমিরাতি সেনাকে প্রত্যাহার করে নেওয়া হবে। স্থানীয় সময় মঙ্গরবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এই ঘোষণার কয়েক ঘণ্টা আগেই সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী দক্ষিণ ইয়েমেনের মুকাল্লা বন্দরে হামলা চালায়। ওই হামলার পর অঞ্চলজুড়ে উত্তেজনা আরও তীব্র হয়ে ওঠে।

ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-এর সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠতা এবং এই ইস্যুতে সৌদি আরবের সঙ্গে তিক্ততা ও আস্থার সংকটের জেরে গতকাল মঙ্গলবার আবুধাবিকে সরাসরি আল্টিমেটাম দেয় রিয়াদ। সৌদি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ২৪ ঘণ্টার মধ্যে আমিরাতি সেনাদের ইয়েমেন ত্যাগ করতে হবে।

বিচ্ছিন্নতাবাদীদের জন্য আমিরাত থেকে পাঠানো অস্ত্র ও সাঁজোয়া যানবাহী চালানে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের হামলার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। হাজরামাউত ও মাহরা অঞ্চল থেকে সরে যাওয়ার আহ্বান জানানোর পর শুক্রবার এসটিসির অবস্থানেও বিমান হামলা চালানো হয়।

ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইয়েমেন পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন।

কুয়েত ও বাহরাইনসহ কয়েকটি উপসাগরীয় দেশ জানিয়েছে, তারা সংলাপ জোরদার এবং রাজনৈতিক সমাধানে পৌঁছানোর যেকোনো উদ্যোগকে সমর্থন করবে। কাতার বলেছে, সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশের নিরাপত্তা তাদের নিজস্ব নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আমিরাত সরকার জানায়, ইয়েমেনে তাদের পূর্বনির্ধারিত লক্ষ্য পূরণ হয়েছে এবং এখন দেশটিতে অবস্থানরত সব আমিরাতি সেনাকে দ্রুততম সময়ের মধ্যে স্বদেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠতা এবং প্রত্যক্ষ সহযোগিতা সৌদি আরবের জন্য দীর্ঘদিন ধরেই অস্বস্তির কারণ ছিল। এই ইস্যুতে দুই দেশের মধ্যে কূটনৈতিক তিক্ততা ও আস্থার সংকট গত মঙ্গলবার চরম পর্যায়ে পৌঁছায়।

পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি সেনাবাহিনীর পক্ষ থেকে আবুধাবিকে সাফ জানিয়ে দেওয়া হয়, নির্ধারিত সময়ের মধ্যে সেনা প্রত্যাহার না হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই নজিরবিহীন আল্টিমেটাম ও সামরিক চাপের মুখে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান পরিবর্তন করে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরাত।

ইয়েমেনে চলমান সংঘাতের সূচনা হয় ২০১৪ সালে, যখন ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নেয়। এর পর তৎকালীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল-হাদী সৌদি আরবে আশ্রয় নেন।

হুথিদের প্রতিহত করা ও হাদীর সরকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনি সরকারি বাহিনীর সমন্বয়ে একটি সামরিক জোট গঠিত হয়। ২০১৫ সাল থেকে ওই জোট ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে। তবে দীর্ঘ যুদ্ধের পরও হুথিদের সম্পূর্ণভাবে পরাস্ত করা সম্ভব হয়নি।

২০১৯ সাল থেকে সংযুক্ত আরব আমিরাত ধীরে ধীরে ইয়েমেনে তাদের সেনা উপস্থিতি কমাতে শুরু করে, যদিও প্রকাশ্যে জোটের প্রতি সমর্থন বজায় রাখে। একই সময়ে আমিরাত-সমর্থিত এসটিসি দক্ষিণ ইয়েমেনে নিজেদের নিয়ন্ত্রণ বিস্তারে সক্রিয় হয়ে ওঠে, যা সৌদি-সমর্থিত কেন্দ্রীয় সরকারের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে।

বর্তমান প্রেক্ষাপটে ইয়েমেন থেকে আমিরাতের পূর্ণ সেনা প্রত্যাহারের ঘোষণা দেশটির দীর্ঘ যুদ্ধ পরিস্থিতিতে নতুন বাস্তবতা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এখন সৌদি আরব এককভাবে সংঘাত চালাবে নাকি নতুন কোনো কূটনৈতিক কৌশল গ্রহণ করবে—তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা বাড়ছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img