Sunday, June 14, 2026
30 C
Dhaka

পুতিনের প্রতি আরও নির্ভরশীল হচ্ছে রুশ ধনকুবেররা

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চললেও রাশিয়ায় বিলিয়নেয়ার বা ধনকুবেরের সংখ্যা ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তবে গত ২৫ বছরে ভ্লাদিমির পুতিনের শাসনামলে দেশের অলিগার্কদের রাজনৈতিক প্রভাব প্রায় পুরোপুরি বিলুপ্ত হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা তাদের পুতিনবিরোধী করতে পারেনি; বরং অনেক ক্ষেত্রে তাদের আরও বেশি পুতিনের মুখাপেক্ষী করে তুলেছে।

২০২২ সালে ইউক্রেন যুদ্ধকে ‘পাগলামি’ বলায় নিজের প্রতিষ্ঠিত টিনকফ ব্যাংক হারান সাবেক বিলিয়নেয়ার ওলেগ টিনকভ। একদিনের মধ্যেই ক্রেমলিন থেকে নির্দেশ আসে, টিনকভ যদি সম্পর্ক ছিন্ন না করেন, ব্যাংক রাষ্ট্রীয়করণ করা হবে। মাত্র এক সপ্তাহের মধ্যে প্রকৃত মূল্যের মাত্র ৩ শতাংশ দামে ব্যাংকটি বিক্রি করতে বাধ্য হন তিনি এবং প্রায় ৯ বিলিয়ন ডলারের সম্পদ হারিয়ে দেশ ছাড়তে হয়।

সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠান দখলে নিয়ে অল্প সময়ের মধ্যে বিপুল সম্পদের মালিক হন কিছু রুশ ব্যবসায়ী। তখন অর্থনৈতিক শক্তিই ছিল রাজনৈতিক প্রভাবের প্রধান উৎস। একসময় সবচেয়ে প্রভাবশালী অলিগার্ক বরিস বেরেজোভস্কি দাবি করেছিলেন, পুতিনকে ক্ষমতায় আনতে তিনি ভূমিকা রেখেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি তার মধ্যে ভবিষ্যতের লোভী অত্যাচারী এবং দখলদার দেখতে পাইনি, যে ব্যক্তি স্বাধীনতা পদদলিত করবে এবং রাশিয়ার উন্নয়ন বন্ধ করবে।’ পরে যুক্তরাজ্যে নির্বাসিত থাকাকালীন রহস্যজনক পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া যায় বেরেজোভস্কিকে।

রাশিয়ার অভিজাততন্ত্রও পরের বছরগুলোতে প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। ইউক্রেন যুদ্ধের শুরুতে রুশ ধনীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়লেও পরবর্তী বছরগুলোতে যুদ্ধ অর্থনীতি তাদের জন্য অনেক ক্ষেত্রে লাভের সুযোগ তৈরি করেছে।

ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০২৩ ও ২০২৪ সালে রাশিয়ার অর্থনীতি বছরে ৪ শতাংশের বেশি হারে বৃদ্ধি পায়। ২০২৪ সালে রুশ বিলিয়নেয়ারদের অর্ধেকের বেশি সামরিক খাতে যুক্ত ছিলেন বা যুদ্ধের সুফল উপভোগ করেছেন। ২০২৫ সালে ফোর্বসের তালিকায় রাশিয়ার বিলিয়নেয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জনে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তাদের সম্মিলিত সম্পদ ৫৮০ বিলিয়ন ডলার, যা যুদ্ধ-পূর্ব সর্বোচ্চ রেকর্ডের কাছাকাছি।

তবু এই বিপুল সম্পদ রাজনৈতিক প্রভাবে রূপ নেয়নি। প্রকাশ্যে যুদ্ধবিরোধিতা করলে দেশ ও সম্পদ—দুটোই হারাতে হয়েছে অনেককে। বিশ্লেষকদের মতে, পশ্চিমা নিষেধাজ্ঞা রুশ ধনীদের পুতিনবিরোধী না করে বরং আরও নির্ভরশীল করেছে। ইউক্রেন যুদ্ধের পর বিদেশি কোম্পানিগুলো রাশিয়া ছাড়লে সেই শূন্যতা পূরণ করেছেন ক্রেমলিনঘনিষ্ঠ ব্যবসায়ীরা, যা তৈরি করেছে পুতিনের এক নতুন অনুগত ধনকুবের শ্রেণি।

রাশিয়ায় বিলিয়নেয়ারের সংখ্যা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি হলেও রাজনৈতিক ক্ষমতা একমাত্র ক্রেমলিনেই কেন্দ্রীভূত।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বাসে তল্লাশিতে ধরা পড়ল ইয়াবা চালান, গ্রেপ্তার ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজারের বেশি ইয়াবাসহ...

বিল এলাকায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কৃষকের

নেত্রকোনার সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও...

ভালুকায় মাঠে বজ্রাঘাতে কিশোরের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বজ্রাঘাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামের এক কিশোরের...

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন পুনরায় চালু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট...

নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে গলাচিপায় বিক্ষোভ, গ্রেপ্তার ৩

পটুয়াখালীর গলাচিপায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ...

এনজিওর আশ্বাসে ঋণ পরিশোধ করেও খামারির মামলা জট

চার বছর ধরে আদালতের বারান্দায় ঘুরছেন ৭৪ বছর বয়সী...

লাকসামে দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

কুমিল্লার লাকসামে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো....

নোয়াখালীতে স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

নোয়াখালী জেলা শহরে জজ আদালতের বিপরীতে শহীদ মিনারের পাশে...

ফতুল্লায় মাদক অভিযানে গোলাগুলি, পুলিশসহ আহত ৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি...

পশ্চিম কাশিপুরে মসজিদে হামলা, গুলিবিদ্ধ দুইজন

খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর এলাকায় ফজরের নামাজ...

ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, আহত ৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি...

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় রহস্যজনক মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাত...

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, ব্যর্থ করেছে বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১১ জনকে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা, ৫ বছরের শিশু আহত অবস্থায় উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ ঘর থেকে মা ও মেয়ের...
spot_img

আরও পড়ুন

বাসে তল্লাশিতে ধরা পড়ল ইয়াবা চালান, গ্রেপ্তার ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজারের বেশি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে মঠবাড়িয়াগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে...

বিল এলাকায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কৃষকের

নেত্রকোনার সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) সকালে উপজেলার আমতলা ও কাইলাটি ইউনিয়নে এ দুটি...

ভালুকায় মাঠে বজ্রাঘাতে কিশোরের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বজ্রাঘাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) দুপুরে ভালুকা পৌরসভার মেঘার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল...

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন পুনরায় চালু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়েছে। রবিবার (১৪ জুন) বিকেল ৩টা ৩ মিনিটে অধিবেশন শুরু হয়। অধিবেশনে...
spot_img