Wednesday, July 15, 2026
27.2 C
Dhaka
No menu items!

রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেওয়ার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগের এই শীর্ষ নেতা। তিনি দাবি করেছেন, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তার দলকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার কৌশল মাত্র।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, পাঁচ পৃষ্ঠার বিবৃতিতে শেখ হাসিনা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার তাকে টার্গেট করেই এই বিচারিক প্রক্রিয়া এগিয়ে নিয়েছে। তার দাবি, বিচার প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব ছিল এবং ন্যায়বিচারের মানদণ্ড অনুসরণ করা হয়নি। তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে অকার্যকর করতে এবং ভবিষ্যতে রাজনীতিতে পুনরাগমন ঠেকাতেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, তার সরকারের সময়ে মানবাধিকার ও উন্নয়ন খাতে যে অগ্রগতি হয়েছে, তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তাই মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। শেখ হাসিনা জানান, প্রকৃত আন্তর্জাতিক মানের আদালত হলে তিনি অভিযোগকারীদের মুখোমুখি হতে কখনোই ভয় পেতেন না।

তার আরও বক্তব্য, অন্তর্বর্তী সরকার যদি সত্যিই অভিযোগগুলোকে সঠিক মনে করে, তাহলে তারা যেন হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিষয়টি উপস্থাপন করে। সেখানে নিরপেক্ষ বিচার হলে সব সত্য প্রকাশ পাবে বলে মন্তব্য করেন তিনি।

ট্রাইব্যুনালের এই রায়কে তিনি ‘প্রহসন’ হিসেবে উল্লেখ করে বলেন, এই বিচার জনগণের রায়ের পরিপন্থী। ভারতে আশ্রয় নেওয়ার আগেই তিনি এসব অভিযোগ অস্বীকার করেছিলেন।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেয়। একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আদালত একই সঙ্গে শেখ হাসিনা ও কামালের দেশে থাকা সব স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই বিপ্লবে নিহত-আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে।

সূত্র: বিবিসি
সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img