Monday, June 22, 2026
33.3 C
Dhaka

ইউক্রেন যুদ্ধ: শান্তি ফেরাতে ফের মুখোমুখি ট্রাম্প-পুতিন, বৈঠক হাঙ্গেরিতে

ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আবার বৈঠকে বসতে চলেছেন। দুই নেতার মধ্যে দীর্ঘ ফোনালাপের পরই বুদাপেস্টে সাক্ষাতের সিদ্ধান্ত ঘোষণা করেন ট্রাম্প।

শুক্রবার (১৭ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প জানিয়েছেন, তিনি দ্রুতই প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠক করবেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে ফলপ্রসূ ফোনালাপের পর তাঁরা বুদাপেস্টে মিলিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সম্ভবত আগামী দুই সপ্তাহের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

এই ফোনালাপের ঠিক একদিন পরই অবশ্য যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, সেই বৈঠকে জেলেনস্কি আবারও ইউক্রেনের জন্য টমাহক ক্ষেপণাস্ত্র বিক্রির অনুরোধ জানাবেন, যা রাশিয়ার ভূখণ্ডের আরও গভীরে আঘাত হানার সুযোগ করে দেবে ইউক্রেনকে।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প আরও বলেন, শুক্রবার ওভাল অফিসে জেলেনস্কির সঙ্গে আলোচনায় তিনি রাশিয়া সংক্রান্ত ফোনালাপের বিষয়ে অবহিত করবেন। তিনি লেখেন, “আমি বিশ্বাস করি, আজকের ফোনালাপে আমরা বড় অগ্রগতি অর্জন করেছি।” ট্রাম্প জানান, পুতিন-ট্রাম্পের পরবর্তী বৈঠকের প্রস্তুতি নিতে আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা সাক্ষাৎ করবেন। উল্লেখ্য, গত আগস্টে আলাস্কায় অনুষ্ঠিত বৈঠকের পর এটিই দুই নেতার মধ্যে প্রথম প্রকাশ্য যোগাযোগ।

এদিকে বৃহস্পতিবার বিকেলে এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি মন্তব্য করেন, “শক্তি ও ন্যায়ের ভাষাই রাশিয়াকে আলোচনায় বসতে বাধ্য করতে পারে। রাশিয়া যখনই টমাহকের কথা শোনে, তখনই তারা আলোচনায় বসতে তাড়াহুড়া করে।” আল জাজিরা জানিয়েছে, হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে জেলেনস্কি রাশিয়ার আক্রমণ মোকাবিলা ও পাল্টা হামলার সক্ষমতা বাড়াতে আরও সামরিক সহায়তা চাইবেন।

অন্যদিক, বৃহস্পতিবার রাতেও রুশ বাহিনী ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে। এই হামলায় জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোসহ বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে শত শত ড্রোন ও ডজনখানেক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ সংস্থা ইউক্রেনেরগো জানিয়েছে, আটটি অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। বেসরকারি বিদ্যুৎ কোম্পানি ডিটিইকে-এর তথ্য অনুযায়ী, কিয়েভসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছে এবং মধ্য ইউক্রেনের পলতাভা অঞ্চলে প্রাকৃতিক গ্যাস উত্তোলন স্থগিত রাখতে হয়েছে। এছাড়া, রাষ্ট্রীয় তেল-গ্যাস কোম্পানি নাফতোগাজ বলেছে, এ মাসে ষষ্ঠবারের মতো প্রাকৃতিক গ্যাস অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলো। এর আগে চলতি সপ্তাহে রুশ বাহিনী ইউক্রেনের একটি হাসপাতাল ও জাতিসংঘের কনভয় লক্ষ্য করে হামলা চালায়। অন্যদিকে, ইউক্রেনও পাল্টা আক্রমণ বাড়িয়েছে। তারা রাশিয়ার সারাতভ অঞ্চলের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের...

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সেবা সংকটের অভিযোগ

হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা নবীগঞ্জে সরকারি সেবা নিয়ে অসন্তোষের...

চোটে রাফিনিয়া, বড় ধাক্কায় ব্রাজিল

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপে নিজেদের ছন্দে...

১৫ সেভে ইতিহাস গড়লেন কুরাসাওয়ের গোলরক্ষক রম

ক্যারিয়ারের গোধূলি বেলায় দাঁড়িয়ে এলয় রম যেন লিখলেন এক...

২২ লাখ শিক্ষার্থী নিয়ে বিশ্বে বৃহত্তম ক্রীড়া আয়োজনের দাবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন,...

ট্রিওন্ডা বল নিয়ে আইএসএসে বৈজ্ঞানিক পরীক্ষা

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ এবার পৌঁছে...

বার্সায় ফেরার গুঞ্জন, তবে অন্য ভূমিকায় মেসি

লিওনেল মেসি যেন সময়কে নিজের মতো করে থামিয়ে রেখেছেন।...

ডোকুকে ছাড়াই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বেলজিয়াম

বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ সময়ের মধ্যেই বড় ধাক্কা খেল বেলজিয়াম।...

জুনের শেষ সপ্তাহে চাঁদ, শনি ও মঙ্গলের আকর্ষণীয় অবস্থান

বর্ষার মৌসুমে মেঘ আর বৃষ্টির কারণে রাতের আকাশ পর্যবেক্ষণ...

মহাকাশের গন্ধও কি একদিন বোতলে বন্দী হবে?

মহাকাশের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে অসীম অন্ধকার,...

বদলে যাচ্ছে মাছের আচরণ, দ্রুত বদলাচ্ছে তাদের বিবর্তনও

মানুষের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, নদী নিয়ন্ত্রণ প্রকল্প এবং বাঁধ...
spot_img

আরও পড়ুন

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে কৃষিকাজ করার সময় আকস্মিক এই ঘটনায় স্থানীয় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। নিহতদের পরিবারের সদস্য...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জয়পুরহাটের কালাই উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আলুচাষি, সংরক্ষণকারী ও ব্যবসায়ীরা। তাদের...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ ও গুরুতর শারীরিক অবস্থায় তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা...
spot_img