Monday, June 22, 2026
33.4 C
Dhaka

রাশিয়া থেকে তেল না কেনার আশ্বাস দিল ভারত: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আজ মোদি আমাকে জানিয়েছেন, তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবেন। এটি একটি বড় পদক্ষেপ।”

ট্রাম্প আরও জানান, তিনি এখন চীনকেও একই পথে আনতে কাজ করছেন, যাতে রাশিয়ার জ্বালানি আয়ের উৎস আরও সীমিত করা যায়।

রাশিয়ার তেলের সবচেয়ে বড় দুই ক্রেতা ভারত ও চীন। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইউরোপীয় দেশগুলো রুশ তেল আমদানি বন্ধ করে দেয়। এরপর তুলনামূলক কম দামে তেল কিনতে শুরু করে ভারত ও চীন।

সম্প্রতি রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার প্রতিবাদে ট্রাম্প প্রশাসন ভারতের রপ্তানি পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে। যদিও ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

বর্তমানে রাশিয়া ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ। শুধু সেপ্টেম্বর মাসেই ভারত দিনে প্রায় ১৬ লাখ ব্যারেল রুশ তেল আমদানি করেছে, যা মোট আমদানির প্রায় এক-তৃতীয়াংশ।

বিশ্লেষকদের মতে, ভারত যদি সত্যিই রুশ তেল কেনা বন্ধ করে, তাহলে তা রাশিয়ার অর্থনীতিতে বড় ধাক্কা দেবে এবং অন্য দেশগুলোকেও একই পথে যেতে উৎসাহিত করতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের...

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সেবা সংকটের অভিযোগ

হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা নবীগঞ্জে সরকারি সেবা নিয়ে অসন্তোষের...

চোটে রাফিনিয়া, বড় ধাক্কায় ব্রাজিল

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপে নিজেদের ছন্দে...

১৫ সেভে ইতিহাস গড়লেন কুরাসাওয়ের গোলরক্ষক রম

ক্যারিয়ারের গোধূলি বেলায় দাঁড়িয়ে এলয় রম যেন লিখলেন এক...

২২ লাখ শিক্ষার্থী নিয়ে বিশ্বে বৃহত্তম ক্রীড়া আয়োজনের দাবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন,...

ট্রিওন্ডা বল নিয়ে আইএসএসে বৈজ্ঞানিক পরীক্ষা

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ এবার পৌঁছে...

বার্সায় ফেরার গুঞ্জন, তবে অন্য ভূমিকায় মেসি

লিওনেল মেসি যেন সময়কে নিজের মতো করে থামিয়ে রেখেছেন।...

ডোকুকে ছাড়াই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বেলজিয়াম

বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ সময়ের মধ্যেই বড় ধাক্কা খেল বেলজিয়াম।...

জুনের শেষ সপ্তাহে চাঁদ, শনি ও মঙ্গলের আকর্ষণীয় অবস্থান

বর্ষার মৌসুমে মেঘ আর বৃষ্টির কারণে রাতের আকাশ পর্যবেক্ষণ...

মহাকাশের গন্ধও কি একদিন বোতলে বন্দী হবে?

মহাকাশের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে অসীম অন্ধকার,...

বদলে যাচ্ছে মাছের আচরণ, দ্রুত বদলাচ্ছে তাদের বিবর্তনও

মানুষের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, নদী নিয়ন্ত্রণ প্রকল্প এবং বাঁধ...
spot_img

আরও পড়ুন

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে কৃষিকাজ করার সময় আকস্মিক এই ঘটনায় স্থানীয় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। নিহতদের পরিবারের সদস্য...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জয়পুরহাটের কালাই উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আলুচাষি, সংরক্ষণকারী ও ব্যবসায়ীরা। তাদের...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ ও গুরুতর শারীরিক অবস্থায় তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা...
spot_img