Friday, June 5, 2026
29.8 C
Dhaka

বিশ্বের প্রথম হাফ-ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, সম্পদ ছাড়াল ৫০০ বিলিয়ন

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক হয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা, মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই-এর শেয়ারমূল্য বেড়ে যাওয়ায় এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের পর ফোর্বস বিলিয়নিয়ার্স সূচক অনুযায়ী মাস্কের সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫০০.১ বিলিয়ন ডলার। তবে দিন শেষে সামান্য কমে তা ৪৯৯ বিলিয়ন ডলারের কিছু ওপরে নেমে আসে।

বিবিসি বলছে, মাস্কের বিপুল সম্পদ মূলত টেসলার ওপর নির্ভরশীল। এই কোম্পানির প্রায় ১২ শতাংশ শেয়ারের মালিক তিনি। চলতি বছর এখন পর্যন্ত টেসলার শেয়ারের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে। বুধবার নিউইয়র্কে দিনের শেষে টেসলার শেয়ার আগের দিনের চেয়ে ৩.৩ শতাংশ বেশি দামে লেনদেন শেষ হয়।

সাম্প্রতিক মাসগুলোতে টেসলার শেয়ারের দাম বেড়েছে, কারণ বিনিয়োগকারীরা মনে করছেন মাস্ক রাজনীতির চেয়ে আবার তার কোম্পানিগুলোর প্রতি বেশি মনোযোগ দিচ্ছেন। এর আগে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তিনি সমালোচিত হয়েছিলেন।

এছাড়া গত মাসে মাস্ক প্রায় ১ বিলিয়ন ডলারের টেসলার শেয়ার কিনেছেন। বিনিয়োগকারীরা এটিকে কোম্পানির প্রতি তার আস্থার ইঙ্গিত হিসেবে দেখছেন।

ফোর্বসের সূচক অনুসারে, বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী হলেন ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, যার সম্পদের পরিমাণ প্রায় ৩৫০.৭ বিলিয়ন ডলার। গত মাসে ওরাকলের শেয়ারের দাম ৪০ শতাংশের বেশি বেড়ে যাওয়ায় একসময় মাস্ককে অতিক্রম করেছিলেন এলিসন। তবে আবারও শীর্ষে দৃঢ়ভাবে অবস্থান করছেন মাস্ক।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img