Wednesday, June 17, 2026
28.6 C
Dhaka

গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দখলদার ইসরায়েল। সোমবার (২৯ সেপ্টেম্বর) গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত ২০ দফা প্রস্তাব প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সম্মতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এখন সশস্ত্র গোষ্ঠী হামাসের অনুমোদনের জন্য অপেক্ষা করা হবে।

প্রস্তাব অনুযায়ী, হামাস এতে সম্মতি জানালে ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সব জিম্মি মুক্তি পাবেন। অপরদিকে হামাস গাজার নিয়ন্ত্রণ ত্যাগ করবে। সেখানে আমেরিকান, ইউরোপ ও আরব দেশগুলো নিয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে, যেটির মূল দায়িত্বে থাকবেন ট্রাম্প। এ ছাড়া গাজার মানুষ গাজাতেই থাকবেন। তাদের অন্য কোনো দেশে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করা হবে না।

হামাসের ইসরায়েলি জিম্মিদের মুক্তির মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি শুরু হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, গাজা ও হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করা হবে। আর এ কাজে সহায়তা করবে আরব দেশগুলো। তারা হামাসকে নিরস্ত্রকরণে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও দাবি করেছেন তিনি। এ ছাড়া সুড়ঙ্গসহ হামাসের সব অবকাঠামো ধ্বংস করা হবে।

গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ৮ মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ওই সময় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প হুমকি দিয়েছেন, আরব দেশগুলো যদি হামাস ও গাজাকে নিরস্ত্র করতে ব্যর্থ হয় তাহলে ইসরায়েল এ কাজ করবে। যেটিতে যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেবে।

হামাসকে হুমকি দিয়ে তিনি বলেন, তারা যদি আজকের প্রস্তাব গ্রহণ না করে এবং গ্রহণ করেও যদি আবার এ থেকে সরে যায় অর্থাৎ নিজেদের পুনর্গঠনের চেষ্টা করে তাহলে ইসরায়েল তাদের নির্মূলের কাজ শেষ করবে।

ট্রাম্প বলেন, ‘ইসরায়েল হামাসকে নির্মূল করবে। এটি সহজ উপায়ে করা যাবে। আবার কঠিন উপায়ে করা যাবে। তবে এটি করতে হবে। আমরা সহজ উপায়কে প্রাধান্য দেব।’

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বিশ্বকাপে মাঠের বাইরে নতুন ঝামেলায় ইরান

বিশ্বকাপের প্রথম ম্যাচে লড়াই করে ড্র করার পর মাঠের...

পুনর্বাসনে নেইমার, অপেক্ষায় ব্রাজিল শিবির

ব্রাজিল সমর্থকদের জন্য এসেছে বড় ধাক্কা। চোট কাটিয়ে বিশ্বকাপের...

বিশ্বকাপে সেনেগালের চ্যালেঞ্জে ফ্রান্স

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাত ১টায় শক্তিশালী সেনেগালের মুখোমুখি...

রাষ্ট্রনেতাদের কাছে মহানবীর পাঠানো চিঠি ও কূটনৈতিক উদ্যোগের ইতিহাস

হুদাইবিয়ার সন্ধির পর আরব উপদ্বীপে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল...

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি...

আসল আম চিনবেন কীভাবে, জেনে নিন আম কেনার কার্যকর উপায় ও আম ক্যালেন্ডার

গ্রীষ্মকাল এলেই দেশের বাজারগুলোতে নানা জাতের আমের সমারোহ দেখা...

চ্যাটজিপিটিতে ফুটবল বিশ্বকাপের আবহে নিজের ছবি তৈরির ৩ কার্যকর প্রম্পট

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের কমতি নেই। মাঠের...

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো...

কেন কবর জিয়ারতে উৎসাহ দিয়েছেন রাসুল (সা.)

ইসলামে কবর জিয়ারত মানুষের অন্তরে আখেরাতের স্মরণ জাগ্রত করার...

ঘরে থাকা উপকরণেই তৈরি করুন তেঁতুলের মজাদার শরবত

গরমের দিনে শরীরকে সতেজ রাখতে ঠান্ডা পানীয়ের বিকল্প নেই।...

স্বচালিত গাড়ির ভবিষ্যৎ গড়তে নতুন উদ্যোগ উবারের

স্বচালিত যানবাহন প্রযুক্তিকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করতে বড়...

আমানতদারিতা কেন মোমিনের অন্যতম বৈশিষ্ট্য

ইসলামী শিক্ষায় আমানত রক্ষা একটি মৌলিক নৈতিক দায়িত্ব হিসেবে...
spot_img

আরও পড়ুন

বিশ্বকাপে মাঠের বাইরে নতুন ঝামেলায় ইরান

বিশ্বকাপের প্রথম ম্যাচে লড়াই করে ড্র করার পর মাঠের ফল নিয়ে নয়, বরং ভ্রমণ ও প্রস্তুতি সূচি নিয়ে নতুন আলোচনায় এসেছে ইরান। নিউজিল্যান্ডের বিপক্ষে...

পুনর্বাসনে নেইমার, অপেক্ষায় ব্রাজিল শিবির

ব্রাজিল সমর্থকদের জন্য এসেছে বড় ধাক্কা। চোট কাটিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে তারকা ফরোয়ার্ড নেইমারের মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। সবশেষ পরিস্থিতি অনুযায়ী, নকআউট...

বিশ্বকাপে সেনেগালের চ্যালেঞ্জে ফ্রান্স

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাত ১টায় শক্তিশালী সেনেগালের মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের অন্যতম শিরোপাপ্রত্যাশী ফ্রান্স। কাগজে-কলমে এগিয়ে থাকলেও আফ্রিকার শক্তিধর দলটির বিপক্ষে ফরাসিদের জন্য সহজ...

রাষ্ট্রনেতাদের কাছে মহানবীর পাঠানো চিঠি ও কূটনৈতিক উদ্যোগের ইতিহাস

হুদাইবিয়ার সন্ধির পর আরব উপদ্বীপে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল হয়ে ওঠে। সেই সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.) ইসলামের দাওয়াত বিশ্বপরিসরে পৌঁছে দিতে এক গুরুত্বপূর্ণ...
spot_img