Friday, September 11, 2026
29 C
Dhaka

পাকিস্তানে আরও তিনজনের শরীরে পোলিও শনাক্ত, বছরজুড়ে আক্রান্ত ১৭

পাকিস্তানে নতুন করে আরও তিন শিশুর শরীরে পোলিও ভাইরাস শনাক্ত হয়েছে। এর ফলে চলতি বছরে দেশটিতে পোলিও আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭ জনে।

পাকিস্তানের জাতীয় স্বাস্থ্য সংস্থার আওতাধীন আঞ্চলিক পোলিও নির্মূল নমুনা পরীক্ষাগার সূত্রে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ

নতুন আক্রান্তরা হল—লাক্কি মারওয়াতের তাখতিকেলের ১৫ মাস বয়সী এক শিশু, উত্তর ওয়াজিরিস্তানের মীর আলী তহসিলের ছয় মাস বয়সী এক শিশু এবং সিন্ধুর উমেরকোট জেলার চাজরো এলাকার পাঁচ বছর বয়সী এক শিশু।

এই সংক্রমণগুলোর মধ্যে খাইবার পাখতুনখোয়ায় ১০টি, সিন্ধুতে পাঁচটি এবং পাঞ্জাব ও গিলগিট-বালতিস্তানে বিচ্ছিন্নভাবে ঘটেছে বলে জানায় কর্তৃপক্ষ।

পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভাইরাসের বিস্তার ঠেকাতে জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে বারবার নতুন সংক্রমণ চিহ্নিত হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে পড়ছে।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) পাকিস্তান ও আফগানিস্তানে পোলিও সংক্রমণ বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে। খামা প্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়, ২৮ জুলাই প্রকাশিত বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, চলতি বছরে দুই দেশ মিলে নয়টি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে—যার মধ্যে আটটি পাকিস্তানে এবং একটি আফগানিস্তানে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষভাবে আফগানিস্তানের দক্ষিণাঞ্চল, পাকিস্তানের কোয়েটা, করাচি ও খাইবার পাখতুনখোয়াকে উচ্চঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে। সংস্থাটি বলেছে, সীমান্ত অঞ্চলে শরণার্থী চলাচল, টিকাদান কার্যক্রমে দুর্বলতা ও টিকা নিতে জনগণের অনীহা—এই সংকট নিরসনে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img