Sunday, August 30, 2026
33 C
Dhaka

উড়োজাহাজের ককপিট থেকেই গ্রেপ্তার পাইলট, যৌন নিপীড়নের অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত রুস্তম ভাগওয়াগার আটক

চ্যানেল আগামী ডেস্ক — যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই ককপিট থেকে গ্রেপ্তার করা হয়েছে ডেল্টা এয়ারলাইন্সের ভারতীয় বংশোদ্ভূত পাইলট রুস্তম ভাগওয়াগারকে (৩৪)। যৌন নিপীড়নের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি।

ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৫ মিনিটে। মিনিয়াপোলিস থেকে সানফ্রান্সিসকোগামী একটি বোয়িং উড়োজাহাজ সুনির্দিষ্ট সময়েই অবতরণ করে। অবতরণের মাত্র ১০ মিনিট পর ককপিটে প্রবেশ করে হোমল্যান্ড সিকিউরিটি এবং স্থানীয় পুলিশের যৌথ টিম। সেখানে উপস্থিত হয়েই পাইলট রুস্তম ভাগওয়াগারকে হাতকড়া পরিয়ে আটক করা হয়।

জানা গেছে, এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে ২০২৫ সালের এপ্রিল মাসে রুস্তমের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তের ধারাবাহিকতায় সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিযানে অংশ নেয় হোমল্যান্ড সিকিউরিটির প্রায় ১০ জন গোয়েন্দা সদস্য এবং স্থানীয় পুলিশের কর্মকর্তারা। বিমানের সহ-পাইলটসহ অন্য ক্রুদের অভিযান সম্পর্কে আগে থেকে কিছু জানানো হয়নি, যাতে অভিযুক্ত ব্যক্তি আগেভাগে কোনো তথ্য না পান।

এ বিষয়ে ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, “এই ঘটনায় আমরা বিস্মিত ও দুঃখিত। অভিযুক্ত পাইলটকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ডেল্টা সবসময় কর্মক্ষেত্রে অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে।”

ঘটনার সময় উড়োজাহাজে থাকা যাত্রীদের অনেকেই তখনও বিমানের ভেতরে ছিলেন। এমন পরিস্থিতিতে বিমানবন্দরে চরম উদ্বেগ ও বিস্ময়ের পরিবেশ সৃষ্টি হয়।

স্থানীয় গণমাধ্যমগুলো এই ঘটনাটিকে ‘চাঞ্চল্যকর’ আখ্যা দিয়ে ব্যাপকভাবে ফলাও করে প্রচার করছে। তদন্ত চলমান রয়েছে, এবং পাইলট রুস্তম ভাগওয়াগারকে আদালতে হাজির করার পর অভিযোগের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img