Tuesday, March 10, 2026
33.9 C
Dhaka

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা নিহত

নিউইয়র্কের ম্যানহাটনের কেন্দ্রস্থলে ঘটে গেছে একটি হৃদয়বিদারক হত্যাকাণ্ড। সোমবার সন্ধ্যায় পার্ক অ্যাভিনিউয়ের একটি ৪৪ তলা ভবনে ঢুকে এলোপাতাড়ি গুলি চালান এক বন্দুকধারী, যাতে প্রাণ হারান চারজন। নিহতদের একজন ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের সদস্য দিদারুল ইসলাম (৩৬)। হামলার পর বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা এস. টিশ জানান, হামলাকারীর নাম শেন ডেভন তামুরা (২৭)। তিনি নেভাডার লাস ভেগাসের বাসিন্দা এবং বৈধ অস্ত্রধারী। যদিও তাঁর মানসিক সমস্যা ছিল বলে জানা গেছে, হামলার ঘটনার সঙ্গে তার সরাসরি সম্পর্ক এখনো নিশ্চিত নয়।

হত্যাকাণ্ডের বিবরণে জানা যায়, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একটি কালো বিএমডব্লিউ গাড়িতে করে শেন এসে ভবনের লবিতে প্রবেশ করেন এম৪ রাইফেল হাতে। প্রথমেই তিনি গুলি করেন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে, যিনি সেদিন ছুটিতে থাকলেও ভবনটিতে কর্মরত ছিলেন। এরপর এক নারী ও ভবনের নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালান তিনি। এ সময় একটি লিফট থেকে নামা একজন নারীকে তিনি গুলি না করে ছেড়ে দেন।

পরে তিনি লিফটে করে ৩৩ তলায় গিয়ে একটি অফিসে ঢুকে আরও এক নারীকে গুলি করে হত্যা করেন এবং শেষে নিজেই আত্মহত্যা করেন।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এক বিবৃতিতে দিদারুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ছিলেন সাহসী, সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা। নিউইয়র্ক পুলিশ বিভাগও তাকে ‘হিরো’ হিসেবে উল্লেখ করে জানায়, দিদারুল নিজের দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন।

২০২১ সালে দিদারুল নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগ দেন এবং ব্রঙ্কসের ৪৭ নম্বর প্রিসিঙ্কটে কর্মরত ছিলেন। তাঁর পরিবারে রয়েছে দুই সন্তান, এবং তাঁর স্ত্রী বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। কয়েক সপ্তাহের মধ্যেই তাদের তৃতীয় সন্তানের জন্ম হওয়ার কথা।

এই নির্মম হত্যাকাণ্ডে নিউইয়র্ক শহর শোকস্তব্ধ এবং বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

spot_img

আরও পড়ুন

গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে ভাঙন, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

গাইবান্ধার গুরুত্বপূর্ণ গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কটি বর্তমানে সাধারণ মানুষের জন্য বড়...

পেন্টাগনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছে অ্যানথ্রপিক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিককে...

ঢাকা লঞ্চে শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

রাজধানীর ভিকারুন নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির...

মেহেরপুরে দেড়শ’ বছরের পুরোনো ১০ গম্বুজ মসজিদ

মেহেরপুর জেলার ভারতীয় সীমান্তঘেঁষা শান্ত সবুজ গ্রাম আনন্দবাস। ভোরের...

বাসিয়া নদীর দখল ও দূষণ স্থায়ী হুমকি

সিলেটের বিশ্বনাথে বাসিয়া নদী দখল ও দূষণের কারণে ক্রমেই...

ইসফাহান ও তাবরিজেও তীব্র বোমাবর্ষণের খবর

ইরানের রাজধানী তেহরানে বিমান হামলার তীব্রতায় সোমবার দিবাগত রাতটি...

ইরানে হামলা দ্রুত লক্ষ্য অর্জনের পথে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও...

বিচ্ছেদের বেদনা কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বার্তা

প্রেমের সম্পর্ক ভেঙে গেলে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। মনে...

সহজ কৌশলে বাড়াতে পারেন সিলিং ফ্যানের গতি

গরমের মৌসুম শুরু হলেই ঘরের ভেতরের তাপমাত্রা অনেক সময়...

সুলতানি আমলের স্থাপত্যের নিদর্শন খনিয়াদিঘি মসজিদ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে খনিয়াদিঘি মসজিদ...

শ্রবণশক্তি কমার প্রাথমিক লক্ষণগুলো জানেন কি

অনেক সময় চারপাশে মানুষ কথা বললেও সব শব্দ পরিষ্কারভাবে...

ঢাকার বস্তিবাসীর জন্য ফ্যামিলি কার্ড উদ্বোধন

ঢাকার কড়াইল বস্তিবাসীদের মধ্যে ঈদ আনন্দের ছোঁয়া এসেছে। প্রধানমন্ত্রী...

ইন্টারনেট ছাড়াই মেসেজিংয়ের নতুন প্রযুক্তি বিটচ্যাট

ইন্টারনেট বা মোবাইল ডেটা ছাড়া মেসেজ পাঠানো সম্ভব—এমন ধারণা...

মিরপুরে আগুনে প্রাণ গেল বিমানবাহিনীর দুই সদস্যের

রাজধানীর মিরপুর-২ এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায়...
spot_img

আরও পড়ুন

গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে ভাঙন, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

গাইবান্ধার গুরুত্বপূর্ণ গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কটি বর্তমানে সাধারণ মানুষের জন্য বড় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ এই সড়কজুড়ে অসংখ্য খানাখন্দক ও অস্থায়ীভাবে দেওয়া...

পেন্টাগনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছে অ্যানথ্রপিক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিককে ‘সরবরাহ শৃঙ্খলা ঝুঁকি’ হিসেবে ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের কোনো প্রযুক্তি কোম্পানিকে এভাবে প্রথমবারের মতো ঝুঁকিপূর্ণ হিসেবে...

ঢাকা লঞ্চে শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

রাজধানীর ভিকারুন নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) ভুক্তভোগীর ভাই বাদী হয়ে অভিযুক্ত দুজনের বিরুদ্ধে...

মেহেরপুরে দেড়শ’ বছরের পুরোনো ১০ গম্বুজ মসজিদ

মেহেরপুর জেলার ভারতীয় সীমান্তঘেঁষা শান্ত সবুজ গ্রাম আনন্দবাস। ভোরের পাখির ডাক আর আজানের সুরে জেগে ওঠা এই গ্রামের অন্যতম পরিচয় হয়ে দাঁড়িয়ে আছে প্রায়...
spot_img