Wednesday, September 9, 2026
28 C
Dhaka

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদারে যুক্তরাষ্ট্র, ইসরায়েলে ঘাঁটি ও অস্ত্র মজুত বৃদ্ধি

মধ্যপ্রাচ্যে সামরিক প্রভাব আরও শক্তিশালী করতে ইসরায়েলের মাটিতে সামরিক ঘাঁটি সম্প্রসারণ এবং অস্ত্রের মজুত বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এই উদ্যোগের আওতায় নির্মাণ করা হচ্ছে বিমানঘাঁটি, গোলাবারুদের গুদাম, হেলিকপ্টার ঘাঁটি ও অন্যান্য কৌশলগত স্থাপনা।

মঙ্গলবার (৮ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ এসব অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আগ্রহী ঠিকাদারদের আহ্বান জানিয়েছে। যদিও প্রকল্পের কাজ শুরুর কথা ছিল গত জুনে, তবে সাম্প্রতিক ইসরায়েল-ইরান সংঘাতের কারণে তা কিছুটা পিছিয়ে গেছে।

ইসরায়েলি দৈনিক হারেৎজ আরও জানায়, এই প্রকল্পগুলোর ব্যয় শুরুতেই ২৫ কোটি ডলার ছাড়িয়েছে এবং ভবিষ্যতে তা ১ বিলিয়ন মার্কিন ডলারে (১০০ কোটি ডলার) পৌঁছাতে পারে।

প্রকল্পের আওতায় থাকছে:
পুরোনো বিমানঘাঁটিগুলোর আধুনিকীকরণ

যুদ্ধবিমান ও হেলিকপ্টারের জন্য হ্যাঙ্গার নির্মাণ

জ্বালানি সরবরাহ কেন্দ্র ও মেরামতের ঘর

গোলাবারুদের গুদাম

দীর্ঘমেয়াদি সাত বছর মেয়াদি নির্মাণ ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প

আর্থিক সহায়তা ও তহবিল
এই প্রকল্পগুলোর অর্থায়নের বড় অংশই আসছে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সামরিক সহায়তা তহবিল থেকে। ইসরায়েল প্রতি বছর এই তহবিল থেকে প্রায় ৩৮০ কোটি ডলার পেয়ে থাকে। উল্লেখযোগ্যভাবে, এই অর্থ মূলত যুক্তরাষ্ট্রভিত্তিক সামরিক ঠিকাদারদের মাধ্যমেই ব্যয় করা হয়।
এছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রায় ১৮ হাজার কোটি টাকা সমমূল্যের অতিরিক্ত সামরিক সহায়তা প্রদান করে।

অতীত নজির
এর আগেও যুক্তরাষ্ট্র ইসরায়েলে গোপন সামরিক স্থাপনা নির্মাণ করেছে। ২০১২ সালে ‘৯১১ নম্বর স্থাপনা’ নামে একটি গোপন ঘাঁটি গড়ে তোলে তারা, যা দীর্ঘদিন নজর এড়িয়ে যায়।

নিরাপত্তা প্রেক্ষাপট
রয়টার্স জানায়, ইরানের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কিছু সামরিক স্থাপনা আঘাতপ্রাপ্ত হলেও, চলমান অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলো ওই হামলার আগেই পরিকল্পনা করা হয়েছিল। যদিও এসব প্রকল্পের অবস্থান গোপন রাখা হয়েছে, জানা গেছে, সব কাজ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এমন তৎপরতা অঞ্চলটির ভূরাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img