Friday, June 5, 2026
29.9 C
Dhaka

কুমিল্লা সিটি করপোরেশনের উন্নয়ন ও স্বচ্ছতার জন্য কাজ করবে প্রশাসক

কুমিল্লা সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো. ইউসুফ মোল্লা (টিপু) দায়িত্ব গ্রহণের পরই সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন। সোমবার দুপুরে তিনি কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক (অতিরিক্ত সচিব) মো. শাহ আলমের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন এবং পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ছবি: সংগৃহীত

প্রশাসক ইউসুফ মোল্লা বলেন, ‘আজ থেকে এই সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিচ্ছি। বিগত সময়ে কুমিল্লা সিটি করপোরেশন দেশের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। ইনশা আল্লাহ, আমি নীতি–নৈতিকতা, সততা ও আদর্শ বজায় রেখে সিটি করপোরেশন পরিচালনা করার সর্বোচ্চ চেষ্টা করব। নগরবাসীর সেবার কেন্দ্রস্থলে সিটি করপোরেশনকে পরিণত করতে যা যা করা দরকার, আমি সবই করব।’

প্রসঙ্গত, গত শনিবার কুমিল্লাসহ পাঁচটি সিটি করপোরেশনে নতুন করে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এতে কুমিল্লা সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা।

দায়িত্ব গ্রহণের পর তিনি দুর্নীতিবাজ কর্মকর্তাদের সতর্ক করে বলেন, ‘আপনাদের হয় দুর্নীতি ছাড়তে হবে, অন্যথায় কুমিল্লা সিটি করপোরেশন ছেড়ে পছন্দের জায়গায় চলে যেতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন। আমরা তাঁর কর্মী হিসেবে তা বাস্তবায়ন করব। আমি দায়িত্ব পালনে দলমত–নির্বিশেষে সব ধর্ম–বর্ণের নগরবাসীর সহযোগিতা কামনা করছি। জনগণের সেবা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং চেয়ারের কোনো অহংকার বা অহমিকা কাজ না করুক, আল্লাহর কাছে সেই ফরিয়াদ করছি।’

নগরের যানজট নিয়ে নবনিযুক্ত প্রশাসক বলেন, ‘ঈদের আগে দুই–তিন দিন বাকি আছে। মঙ্গলবার থেকে যানজট নিরসনে আমরা কাজ শুরু করব।’ এছাড়া মশারি-মুক্ত ঘুমের জন্য ঝুঁকিপূর্ণ চারটি ওয়ার্ড চিহ্নিত করে মশকনিধন কার্যক্রম শুরু হবে এবং পর্যায়ক্রমে সব ওয়ার্ড মশকমুক্ত করা হবে।

প্রশাসক আরও বলেন, ‘নাগরিকদের করের টাকায় করা উন্নয়নকাজের শতভাগ স্বচ্ছতা না থাকলে আমি কোনো বিলে স্বাক্ষর করব না। নগরের জলাবদ্ধতা ও অন্যান্য সমস্যা সমাধানেও ধারাবাহিকভাবে কাজ করব। কুমিল্লা নগরের উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলায় আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।’

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূইয়া, মো. মাঈন-উদ্দিন চিশতীসহ নগর ভবনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img