Monday, August 24, 2026
29 C
Dhaka

ড্র করেও শেষ চারে লাল-সবুজের যুবারা

মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী এই ম্যাচে সমতায় শেষ হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর রানার্সআপ হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল।

ম্যাচের আগে সমীকরণ ছিল স্পষ্ট। যে দল জিতবে তারা সেমিফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ ভুটানের মুখোমুখি হবে। আর রানার্সআপ দলকে খেলতে হবে শক্তিশালী নেপালের বিপক্ষে। সেই হিসেবে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে বাংলাদেশের তরুণ ফুটবলাররা। ম্যাচের শুরুতেই গোলের ভালো সুযোগ পান বাংলাদেশের মিডফিল্ডার ফয়সাল। তবে ভারতের গোলরক্ষক দ্রুত পোস্ট ছেড়ে বেরিয়ে এসে তার শট ঠেকিয়ে দেন।

প্রথম ১৫ মিনিট বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকলেও ১৭ মিনিটে এগিয়ে যায় ভারত। কর্নার থেকে আসা বলে বাংলাদেশের রক্ষণভাগের ভেতরে একেবারে ফাঁকা জায়গায় ছিলেন বিশাল যাদব। তার জোরালো হেডে বল জালে জড়িয়ে যায় এবং ভারত ১-০ ব্যবধানে লিড নেয়।

গোল হজম করার পর ম্যাচে ফেরার চেষ্টা জোরদার করে বাংলাদেশ। খেলায় উত্তেজনা বাড়তে থাকলে এর প্রভাব পড়ে ডাগআউটেও। রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে গিয়ে লাল কার্ড দেখেন বাংলাদেশের প্রধান কোচ মার্ক কক্স এবং তাকে ডাগআউট ছাড়তে হয়।

প্রথমার্ধের যোগ করা সময়ের একেবারে শেষ দিকে সমতায় ফেরে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচে জোড়া গোল করা বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ফুটবলার রোনান সুলিভানের কর্নার থেকে আসা বল বাতাসেই দারুণ ভলিতে জালে পাঠান ডিফেন্ডার আবদুল রিয়াদ ফাহিম। এতে ১-১ সমতায় প্রথমার্ধ শেষ হয়।

বিরতির পর দুই দলই জয়ের জন্য আক্রমণাত্মক খেলতে থাকে। তবে একাধিক সুযোগ তৈরি হলেও কোনো দলই আর গোল করতে পারেনি। ফলে শেষ পর্যন্ত ১-১ সমতার ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

এর আগে গ্রুপের অন্য ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ পাকিস্তানকে ২-০ গোলে হারায়, অন্যদিকে ভারত তাদের বিপক্ষে জয় পায় ৩-০ ব্যবধানে।

আজকের ম্যাচ ড্র হওয়ায় দুই দলেরই পয়েন্ট দাঁড়িয়েছে ৪। গোল ব্যবধানে (+৩) এগিয়ে থাকায় ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আর গোল ব্যবধান (+২) নিয়ে রানার্সআপ হয়ে শেষ চারে জায়গা পেয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে নেপাল।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img