Thursday, September 24, 2026
27.5 C
Dhaka

মেসির হ্যাটট্রিকে বিধ্বস্ত ন্যাশভিল, প্লে-অফে দাপুটে মায়ামি

এক বছর পর আবারও ইন্টার মায়ামির জার্সিতে হ্যাটট্রিকের দেখা পেলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে তার দুর্দান্ত পারফরম্যান্সে ন্যাশভিলে এসসিকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মায়ামি। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থান নিশ্চিত করে প্লে-অফে জায়গা পাকা করেছে হাভিয়ের মাশ্চেরানোর দল।

২০২৪ সালের ১৯ অক্টোবর সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন মেসি। ঠিক এক বছর পর একই দিনে পেলেন মায়ামির হয়ে দ্বিতীয় হ্যাটট্রিক, যা তার পেশাদার ক্যারিয়ারের ৬০তম। শুধু তাই নয়, ম্যাচটিতে একটি অ্যাসিস্টও করেন তিনি। এবারের এমএলএস মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৯ গোল করেছেন মেসি, যা তাকে গোল্ডেন বুট জয়ের একেবারে দ্বারপ্রান্তে এনে দিয়েছে। তার চেয়ে পাঁচ গোল পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ন্যাশভিলের স্যাম সারিজ ও লস অ্যাঞ্জেলসের ডেনিস বুয়াঙ্গা।

বাংলাদেশ সময় শনিবার ভোরে শুরু হওয়া ম্যাচের প্রথম গোলটি আসে ৩৪ মিনিটে মেসির পা থেকে। দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের মাথা থেকে বাঁ পায়ের শটে গোল করেন তিনি। বিরতির আগেই ন্যাশভিলে সমতা ফেরায় স্যাম সারিজ (৪৩ মিনিট), যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে জ্যাকব শ্যাফেলবার্গের গোলে এগিয়ে যায় তারা।

তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৬২ মিনিটে প্রতিপক্ষের হ্যান্ডবলের সুবাদে পাওয়া পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথায় গোল করে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন মেসি। এরপর ৬৭ মিনিটে বালতাসার রদ্রিগেজের গোলে আবারও লিড নেয় মায়ামি। ম্যাচের ৮১ মিনিটে তৃতীয় গোল করে হ্যাটট্রিক সম্পন্ন করেন মেসি—সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করে স্কোরলাইন দাঁড় করান ৪-২। যোগ করা সময়ে তেলাস্কো সেগোভিয়া যোগ করেন পঞ্চম গোল। ৫-২ গোলের জয়ে উল্লাসে ভাসে মায়ামি সমর্থকরা।

পুরো মৌসুমে এখন পর্যন্ত ৪৮টি গোল অবদান (২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট) রেখেছেন মেসি—যা এমএলএস ইতিহাসে এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৯ সালে কার্লোস ভেলার ৪৯টি গোল-অ্যাসিস্টের রেকর্ডই এখন কেবল তার সামনে। নিয়মিত মৌসুমে মেসির চেয়ে বেশি গোল করেছেন কেবল তিনজন—ভেলা (৩৪), জোসেফ মার্টিনেজ (৩১) ও জ্লাতান ইব্রাহিমোভিচ (৩০)।

৩৪ ম্যাচ শেষে ১৯ জয়, ৮ ড্র ও ৭ হারে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইন্টার মায়ামি। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে এফসি সিনসিনাটি, আর এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া ইউনিয়ন। প্লে-অফের প্রথম রাউন্ডে আবারও মুখোমুখি হবে মায়ামি ও ন্যাশভিলে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img