Thursday, October 8, 2026
28.3 C
Dhaka

২২ বছর বয়সেই টি-টুয়েন্টি বিশ্বকাপে অপ্রতিরোধ্য বেনেট

জিম্বাবুয়ের তরুণ ব্যাটসম্যান ব্রায়ান বেনেট এই টি-টুয়েন্টি বিশ্বকাপে আপাতত অপরাজিত। তিন ম্যাচে এখনও কাউকে তাঁকে আউট করতে পারেনি। আইসল্যান্ড ক্রিকেটের এক্স হ্যান্ডলের সোশ্যাল মিডিয়া পোস্টে বেনেটকে বিশ্বের সবচেয়ে কম মূল্যায়িত তরুণ ক্রিকেটার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। পোস্টে লেখা হয়, ‘ব্রায়ান বেনেট সম্ভবত বিশ্বের সবচেয়ে কম মূল্যায়িত তরুণ ক্রিকেটার। সে উড়তে পারে, পারে ব্যাটিং করতেও।’

বেনেটের উড়ন্ত ফর্ম কেবল ব্যাটিংয়ে সীমাবদ্ধ নয়। গ্রুপ পর্বে ওমানের বিপক্ষে ম্যাচে সীমানার বাইরে গিয়ে তিনি একটি ক্যাচ নেন, যা তাঁকে ‘উড়ন্ত’ ব্যাটসম্যান হিসেবে পরিচিত করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ৪৮*, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৪* এবং শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩* রানের অপরাজিত ইনিংস বেনেটকে এক অনন্য স্থানে দাঁড় করিয়েছে। সর্বোচ্চ রান তোলার শীর্ষ ১০ ব্যাটসম্যানের তালিকায় ষষ্ঠ অবস্থানে থাকা বেনেটের ব্যাটিং গড় এখন অসীম।

বেনেটের ক্রিকেট যাত্রা শুরু হয় জিম্বাবুয়ের গোরোমঞ্জি এলাকায়। তিন বা চার বছর বয়সে প্রথম ব্যাট হাতে নিয়েছিলেন তিনি। খেলতেন যমজ ভাই ডেভিড এবং ছোট ভাই শনের সঙ্গে। বাবা কেলি বেনেট নেট অনুশীলনের জন্য বাড়িতে বিশেষ ব্যবস্থা করেছিলেন। কেলি বেনেট নিজেও জিম্বাবুয়ের ক্লাব ক্রিকেটে খেলেছেন, যেখানে তিনি ইয়াং ম্যাশনাল্যান্ড ক্লাবের হয়ে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।

বেনেটের পরিবারে ক্রিকেটের প্রভাব স্পষ্ট। কেলি এবং ডেভিড অনূর্ধ্ব-১৯ দলেও খেলেছেন। ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্রায়ান বেনেট সর্বোচ্চ রান সংগ্রাহক (৬ ম্যাচে ২৭৩) এবং ডেভিড দ্বিতীয় সর্বোচ্চ (৬ ম্যাচে ২২২) হন। বেনেট পিটারহাউস স্কুল এবং পরে কিংসউড কলেজে পড়াশোনার পাশাপাশি ক্রিকেটে দক্ষতা অর্জন করেছেন। অ্যান্ড্রু বার্চের মতে, বেনেটের সাফল্যক্ষুধা এবং সাহস অনন্য।

টি-টুয়েন্টি অভিষেকের পর বেনেট ২০২৪ সালে অন্যান্য সংস্করণেও অভিষিক্ত হন। ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে দ্রুততম সেঞ্চুরি (৯৭ বল) করার কীর্তি গড়েন। এরপরই তাঁর ক্যারিয়ার পাখা মেলতে শুরু করে।

শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি করার পর বেনেট চরম উচ্ছ্বাস দেখাননি; তিনি সতীর্থ সিকান্দার রাজাকে জড়িয়ে ধরেন। জিম্বাবুয়ের অধিনায়ক রাজা বলেন, ‘ম্যাচের পর ম্যাচ সে পারফর্ম করছে। কৃতিত্বটা তাকে দিতেই হবে।’

বেনেট কেবল ২২ বছর বয়সী। এখনও সামনে অনেক পথ। এই বয়সেই তিনি টি-টুয়েন্টি বিশ্বকাপে অপরাজিত থেকে জিম্বাবুয়ের ব্যাটিংয়ের মূল ভরসা হয়ে উঠেছেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img