Monday, September 7, 2026
27 C
Dhaka

বন্ডাই হামলার শোকে কালো আর্মব্যান্ডে অ্যাশেজ

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্রসৈকতে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় শোকের ছায়া পড়েছে ক্রিকেটের মর্যাদাপূর্ণ অ্যাশেজ সিরিজেও। নিহত ও আহতদের প্রতি সম্মান জানাতে অ্যাডিলেডে অ্যাশেজের তৃতীয় টেস্টে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড—দুই দলের ক্রিকেটাররা।

গত রোববার (১৫ ডিসেম্বর) সিডনির বন্ডাই সৈকতে দুই বন্দুকধারীর হামলায় অন্তত ১৫ জন নিহত এবং প্রায় ৪০ জন আহত হন। এ মর্মান্তিক ঘটনায় অস্ট্রেলিয়াজুড়ে শোক নেমে আসে। সেই শোকের অংশ হিসেবেই ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড যৌথভাবে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নেয়।

অ্যাডিলেডে তৃতীয় টেস্ট শুরু হবে বুধবার (১৭ ডিসেম্বর) ভোর ৫টা ৩০ মিনিটে। ম্যাচের প্রথম দিনে ‘ওয়েলকাম টু কান্ট্রি’ অনুষ্ঠান ও দুই দেশের জাতীয় সংগীতের আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। একই সঙ্গে অ্যাডিলেড ওভালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। নিহতদের স্মরণে অস্ট্রেলিয়ার জনপ্রিয় লোকসংগীত শিল্পী জন উইলিয়ামসন তাঁর বিখ্যাত গান ‘ট্রু ব্লু’ পরিবেশন করবেন।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানান, হামলার খবর তাকে ব্যক্তিগতভাবে গভীরভাবে নাড়া দিয়েছে। কারণ বন্ডাই সৈকতের কাছাকাছিই তার বসবাস। অনুশীলনের পর কামিন্স বলেন, ঘটনাটি জানার পর তিনি ও তার স্ত্রী অবিশ্বাসের সঙ্গে খবর দেখেছেন। তিনি বলেন, জায়গাটি তাদের বাড়ির খুব কাছেই, যেখানে তিনি প্রায়ই সন্তানদের নিয়ে যান। বন্ডাইয়ের বাসিন্দা, বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের মানুষের জন্য তার গভীর সহানুভূতির কথাও জানান কামিন্স। টেস্টে কালো আর্মব্যান্ড পরে ভুক্তভোগীদের স্মরণ করার বিষয়টি তিনি নিশ্চিত করেন।

ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, অ্যাডিলেডে টিম হোটেলে অবস্থানকালে তারা টেলিভিশনে হামলার খবর দেখেছেন। তার ভাষায়, এটি অস্ট্রেলিয়া, সিডনি এবং পুরো বিশ্বের জন্যই একটি অত্যন্ত বেদনাদায়ক দিন।

এদিকে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে পার্থ ও ব্রিসবেন টেস্ট জিতে ২–০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। তবে মাঠের লড়াইয়ের আগে এই টেস্ট শুরু হচ্ছে শোক, নীরবতা ও সম্মানের আবহে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img