Friday, July 24, 2026
25.5 C
Dhaka
No menu items!

বিপিএলের নিলাম থেকে বাদ পড়লেন বিজয়-মোসাদ্দেক

কয়েক দফা পেছানোর পর আগামীকাল (রবিবার) অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম। এর আগে শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। তালিকায় দেখা গেছে, নিলামের আগেই বাদ পড়েছেন জাতীয় দলের দুই ক্রিকেটার—এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত।

সম্প্রতি বিসিবি জানিয়েছিল, বিপিএলের গত আসরে ফিক্সিংয়ের সন্দেহে থাকা ক্রিকেটারদের নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হবে না। নিলামের আগেরদিন প্রকাশিত তালিকায় মোসাদ্দেক ও বিজয়ের নাম অনুপস্থিত। এর আগে তারা দুজনই ‘সি’ ক্যাটাগরিতে ছিলেন, যেখানে ক্রিকেটারদের ভিত্তিমূল্য ২২ লাখ টাকা।

তবে ‘সি’ ক্যাটাগরিতে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে স্পিনার আলিস আল ইসলামকে। আগের তালিকায় এই রহস্যময় স্পিনারের নাম ছিল না। নিলামের জন্য অপেক্ষমান ‘ডি’ ক্যাটাগরিতে রয়েছে দেশের ১৭ জন ক্রিকেটারের নাম, যেখানে উল্লেখযোগ্য ক্রিকেটাররা হলেন আফিফ হোসেন, এবাদত হোসেন, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, নাহিদ রানা, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়।

নিলামের জন্য চূড়ান্ত তালিকায় মোট ১৫৯ জন দেশীয় ক্রিকেটারের নাম স্থান পেয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’-তে রয়েছেন লিটন দাস ও নাঈম শেখ। ‘বি’ ক্যাটাগরিতে ১২ জন, ‘সি’ ক্যাটাগরিতে ১৭ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ২৬ জন, ‘ই’ ক্যাটাগরিতে ৩৮ জন এবং ‘এফ’ ক্যাটাগরিতে ৬৩ জন ক্রিকেটার রয়েছেন। নিলামের নিয়ম অনুযায়ী প্রতিটি দল ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ২ জন, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ৬ জন, ‘ই’ ক্যাটাগরি থেকে কমপক্ষে ৩ জন এবং ‘এফ’ ক্যাটাগরি থেকে কমপক্ষে একজন ক্রিকেটার কিনবে।

বিসিবি বিভিন্ন ক্যাটাগরিতে দেশি ও বিদেশি ক্রিকেটারদের ভিত্তিমূল্য নির্ধারণ করেছে। ‘এ’ ক্যাটাগরিতে থাকা দেশি ক্রিকেটারদের মূল্য ৫০ লাখ, ‘বি’ ক্যাটাগরিতে ৩৫ লাখ টাকা, ‘সি’ ক্যাটাগরিতে ২২ লাখ, ‘ডি’ ক্যাটাগরিতে ১৮ লাখ, ‘ই’ ক্যাটাগরিতে ১৪ লাখ এবং ‘এফ’ ক্যাটাগরিতে ১১ লাখ টাকা ধরা হয়েছে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img