Wednesday, July 22, 2026
27 C
Dhaka
No menu items!

জাহানারা ইস্যুতে মুশফিকের তীব্র নিন্দা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলমের সাম্প্রতিক অভিযোগে কেঁপে উঠেছে দেশের ক্রিকেটাঙ্গন। যৌন হেনস্তা ও নির্যাতনের মতো গুরুতর অভিযোগে নতুন বিতর্কে জড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় দলের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম। তিনি বলেছেন, এমন ভয়াবহ ঘটনা ক্রিকেটের মতো মর্যাদাপূর্ণ অঙ্গনে কখনোই গ্রহণযোগ্য নয় এবং অপরাধ প্রমাণিত হলে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে মুশফিক লেখেন, ‘সম্প্রতি আমাদের ক্রিকেট সম্প্রদায়ে কিছু ভয়াবহ ঘটনার কথা শুনেছি। আমি ঘটনাটির দুই দিক বা পূর্ণ সত্য জানি না, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এই পৃথিবীতে কোনো ধরনের হয়রানির স্থান নেই। আপনি যেই হোন না কেন, আপনার লিঙ্গ, ধর্ম বা অবস্থান যাই হোক না কেন—কোনোভাবে নির্যাতন বা অপমান কখনোই মেনে নেওয়া যায় না।’

তিনি আরও বলেন, ‘যদি অভিযোগগুলো সত্য প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্টদের অবশ্যই আইনের আওতায় এনে যথাযথ জবাবদিহি নিশ্চিত করতে হবে। যারা এমন কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন, তাদের প্রতি আমার সম্পূর্ণ সমর্থন ও সহানুভূতি রইল। আল্লাহ তাদের ধৈর্য, শক্তি ও সাহস দিন, এবং আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করুন।’

এর আগে, জাহানারা আলম অস্ট্রেলিয়া থেকে এক সাক্ষাৎকারে বিসিবির সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম, প্রয়াত নারী দলের ইনচার্জ তৌহিদ মাহমুদসহ কয়েকজন কর্মকর্তা ও ক্রিকেটারের বিরুদ্ধে যৌন ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন। তার বক্তব্যে উঠে এসেছে শারীরিক হেনস্তা থেকে শুরু করে পেশাগত হয়রানির অভিযোগ। এই ঘটনার পরপরই বিসিবি একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে, তবে বিষয়টি নিয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি বোর্ড।

বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালও এই ইস্যুতে মুখ খুলে নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। এবার সেই ধারাবাহিকতায় মুশফিকুর রহিমের এমন মানবিক ও দৃঢ় অবস্থান দেশব্যাপী ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

উল্লেখ্য, জাহানারার অভিযোগে উঠে এসেছে, মনজুরুল ইসলামসহ কয়েকজন কর্মকর্তা তার সঙ্গে অনৈতিক আচরণ করেছেন এবং অনেক সময় তা শারীরিক পর্যায়েও গিয়েছে। তিনি অভিযোগ করেন, ‘একদিন উনি আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, তোর পিরিয়ড কবে শেষ হবে, আমার দিকটাও তো দেখতে হবে।’ এসব বক্তব্য সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

দেশের ক্রিকেট মহল এখন তাকিয়ে আছে বিসিবির তদন্তের ফলাফলের দিকে। ক্রিকেটভিত্তিক সংগঠনগুলো ইতোমধ্যেই নারীদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির দাবি জানিয়েছে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img