Monday, September 7, 2026
27 C
Dhaka

জাহানারার গুরুতর অভিযোগে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক পেসার জাহানারা আলমের গুরুতর অভিযোগকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার দিবাগত রাতের এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

বিবৃতিতে বিসিবি জানায়, সাবেক বাংলাদেশ নারী ক্রিকেট দলের এক সদস্যের মাধ্যমে গণমাধ্যমে উত্থাপিত কিছু ব্যক্তির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তারা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে। বিষয়টির সংবেদনশীলতা বিবেচনায় নিয়ে অভিযোগগুলোর সঠিকতা যাচাই এবং দায় নির্ধারণে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন ও প্রয়োজনীয় সুপারিশ জমা দিতে বলা হয়েছে।

বিসিবি আরও জানায়, বোর্ড সবসময় খেলোয়াড় ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি নিরাপদ, সম্মানজনক ও পেশাদার কর্মপরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। যে কোনো ধরনের অনৈতিক আচরণ বা হয়রানির অভিযোগ বোর্ড অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি তদন্ত প্রক্রিয়া চলাকালে গণমাধ্যমকে অনুমাননির্ভর প্রতিবেদন বা মন্তব্য থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে, যাতে প্রক্রিয়াটি প্রভাবিত না হয়।

উল্লেখ্য, সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহানারা আলম বাংলাদেশ নারী ক্রিকেট দলে নিজের বঞ্চনার কথা তুলে ধরে বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে ভয়াবহ যৌন হেনস্তা ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন। অস্ট্রেলিয়ায় অবস্থানরত এই পেসার অভিযোগ করেন, সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, প্রয়াত নারী দলের ইনচার্জ তৌহিদ মাহমুদ, ম্যানেজার ফাইয়াজ, কর্মকর্তা বাবু, কোচ ইমন এবং ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি, পিংকি, নাহিদা ও রিতুমনির মতো একাধিক ব্যক্তির বিরুদ্ধে তিনি দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।

জাহানারার দাবি, এসব ঘটনার সময় তিনি বারবার বোর্ডের কাছে অভিযোগ করলেও সেগুলো আমলে নেওয়া হয়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তাকে দল থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। এ কারণে তিনি গত কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ায় ক্লাব ক্রিকেট খেলছেন এবং বাংলাদেশ দলে ফিরতে পারেননি।

এ বিষয়ে বিসিবির এক পরিচালক জানান, বিষয়টি অত্যন্ত গুরুতর এবং ইতোমধ্যে বোর্ডের সভাপতি ও শীর্ষ কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। তিনি বলেন, “অভিযোগগুলো অনেক বিস্তৃত ও বহুজনের বিরুদ্ধে। তাই এটি বোর্ড পর্যায়ে গভীরভাবে খতিয়ে দেখা হবে। আমরা জানতে চাই, আসল ঘটনা কী এবং কারা দায়ী।”

বাংলাদেশ নারী ক্রিকেটে এই অভিযোগকে কেন্দ্র করে ইতোমধ্যে খেলোয়াড়দের মধ্যেও উত্তেজনা বিরাজ করছে। দেশের ক্রীড়া অঙ্গনের বিভিন্ন মহলও এ বিষয়ে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img