Thursday, July 23, 2026
25.8 C
Dhaka
No menu items!

১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ দেখাল এভাবেও হারা যায়!

নারী ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে এমন এক ম্যাচে হেরেছে বাংলাদেশ, যা দীর্ঘদিন স্মরণে থাকবে ব্যর্থতার প্রতীক হিসেবে। শেষ ৫ ওভারে হাতে ৭ উইকেট, প্রয়োজন মাত্র ২৭ রান—এই অবস্থায় এমন নাটকীয়ভাবে ম্যাচ হেরে যাওয়া সত্যিই অবিশ্বাস্য। সোমবার (২০ অক্টোবর) নাভি মুম্বাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছাড়া উপায় ছিল না নিগার সুলতানা জ্যোতির দলের, কিন্তু তারা দেখাল কীভাবে জয় নিশ্চিত থাকা অবস্থায়ও পরাজয় বরণ করা যায়।

লঙ্কানদের ২০২ রানের টার্গেট তাড়ায় নামা বাংলাদেশ পুরোনো ধীরগতির ক্রিকেটে শুরু করে। প্রথম ১০ ওভারে ১ উইকেটে মাত্র ২৩ রান আসে। এরপর ফারজানা হক পিংকি ৩৫ বলে ৭ রান করে আউট হলে ব্যাটিং চাপে পড়ে দল। সোবহানা মোস্তারিও দ্রুত বিদায় নেন। তবে জ্যোতি ও শারমিন সুপ্তা মিলে ৮২ রানের দারুণ জুটি গড়ে ম্যাচে ফিরিয়ে আনেন টাইগ্রেসদের। ঠিক তখনই দুর্ভাগ্য—ব্যক্তিগত ৬৪ রানে ক্র্যাম্পে আক্রান্ত হয়ে সুপ্তা মাঠ ছাড়তে বাধ্য হন।

এরপর জ্যোতি ও স্বর্ণা আক্তারের জুটিতে আরও ৫০ রান আসে। জয় তখন একেবারে নাগালের মধ্যে। কিন্তু স্বর্ণার আউট হওয়ার পর যেন ধস নামে ব্যাটিং লাইনে। রিতু মনি বারবার ডট দেন, জ্যোতির ব্যাটেও রান আসছিল না। শেষ ১২ বলে দরকার ছিল ১২ রান, কিন্তু ৪৯তম ওভারে আসে মাত্র ৩ রান।

শেষ ওভারে ৯ রান দরকার, বল হাতে নেন লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু। প্রথম বলেই রাবেয়া খান এলবিডব্লিউ, পরের বলে নাহিদা আক্তার রানআউট। তৃতীয় বলে ৭৭ রান করা জ্যোতি লং অফে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর মারুফা আক্তারও এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন। এক রানেই শেষ হয় ৫ উইকেট!

শেষ বলে ব্যাট হাতে ফেরেন আহত সুপ্তা, কিন্তু তখন আর কিছুই করার ছিল না—১ বলে ৮ রান দরকার, বল ব্যাট ফাঁকি দিয়ে চলে যায় কিপারের গ্লাভসে। এক রানের ব্যবধানে লঙ্কানদের কাছে ৭ রানে পরাজিত হয় বাংলাদেশ।

এমন হারে প্রশ্ন উঠছে বাংলাদেশ দলের মানসিক দৃঢ়তা ও কৌশলগত প্রস্তুতি নিয়ে। কেন সেট ব্যাটাররাও ম্যাচ শেষ করতে পারেন না, কেন বারবার একই ভুলের পুনরাবৃত্তি—এর জবাব খুঁজতে হবে টিম ম্যানেজমেন্টকে। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেও শেষ পর্যন্ত টানা ৫ ম্যাচে হারের বৃত্তে ঘুরপাক খেতে হলো টাইগ্রেসদের।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img