Tuesday, June 16, 2026
32.6 C
Dhaka

কালো পিচের অনিশ্চয়তার মাঝেই সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের হতাশা পেছনে ফেলে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন সিরিজে লড়ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় পেয়ে সিরিজে এগিয়ে আছে টাইগাররা। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় রয়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কালো পিচ, যা দুই দলের ব্যাটিং-বোলিং ভারসাম্যকে প্রভাবিত করছে।

দীর্ঘ সময় পিচ কিউরেটরের দায়িত্বে থাকা গামিনি ডি সিলভাকে সরিয়ে আনা হয়েছে নতুন বিশেষজ্ঞ টনি হেমিংকে। তার হাতে স্পোর্টিং উইকেটের আশা করেছিল সবাই, কিন্তু প্রথম ম্যাচের পিচে হতাশ হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। পুরো ম্যাচে দুই দল মিলিয়ে ৮৮.৪ ওভারে মাত্র ৩৪০ রান ওঠে, যা পিচের ব্যাটিং-বান্ধব না হওয়ার প্রমাণ দিচ্ছে।

মিরপুরের কালো মাটির পিচে স্পিনারদের প্রভাবই বেশি দেখা যাচ্ছে। তাই সিরিজের বাকি ম্যাচগুলোয় উভয় দলই স্পিন বিভাগে জোর দিচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ তাদের দলে যোগ করেছে বাঁহাতি স্পিনার আকিল হোসেনকে, আর প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তরুণ পেসার রামন সিমন্ডস।

বাংলাদেশও স্পিনে ভর করছে। দ্বিতীয় ম্যাচে দলে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং তাসকিন আহমেদের বদলে তার খেলার সম্ভাবনাই বেশি। তার সঙ্গে থাকবেন তানভির ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, গুদাকেশ মোতি, জাস্টিন গ্রিভস, রোমারিও শেফার্ড, খারি পিয়েরে ও জেইডেন সিলস।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রাষ্ট্রনেতাদের কাছে মহানবীর পাঠানো চিঠি ও কূটনৈতিক উদ্যোগের ইতিহাস

হুদাইবিয়ার সন্ধির পর আরব উপদ্বীপে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল...

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি...

আসল আম চিনবেন কীভাবে, জেনে নিন আম কেনার কার্যকর উপায় ও আম ক্যালেন্ডার

গ্রীষ্মকাল এলেই দেশের বাজারগুলোতে নানা জাতের আমের সমারোহ দেখা...

চ্যাটজিপিটিতে ফুটবল বিশ্বকাপের আবহে নিজের ছবি তৈরির ৩ কার্যকর প্রম্পট

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের কমতি নেই। মাঠের...

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো...

কেন কবর জিয়ারতে উৎসাহ দিয়েছেন রাসুল (সা.)

ইসলামে কবর জিয়ারত মানুষের অন্তরে আখেরাতের স্মরণ জাগ্রত করার...

ঘরে থাকা উপকরণেই তৈরি করুন তেঁতুলের মজাদার শরবত

গরমের দিনে শরীরকে সতেজ রাখতে ঠান্ডা পানীয়ের বিকল্প নেই।...

স্বচালিত গাড়ির ভবিষ্যৎ গড়তে নতুন উদ্যোগ উবারের

স্বচালিত যানবাহন প্রযুক্তিকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করতে বড়...

আমানতদারিতা কেন মোমিনের অন্যতম বৈশিষ্ট্য

ইসলামী শিক্ষায় আমানত রক্ষা একটি মৌলিক নৈতিক দায়িত্ব হিসেবে...

স্বাস্থ্যকর হলেও বেশি আদা খাওয়া কেন ঝুঁকিপূর্ণ

রান্নাঘরের অন্যতম পরিচিত উপাদান আদা শুধু খাবারের স্বাদ ও...

চ্যাটবট থেকে পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম হতে চায় চ্যাটজিপিটি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির সক্ষমতা আরও বিস্তৃত করতে বড়...

ফরিদপুরে ২০ বছর ধরে কাঁচা সড়কে দুর্ভোগ, রাজনৈতিক বৈষম্যের অভিযোগ

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক...
spot_img

আরও পড়ুন

রাষ্ট্রনেতাদের কাছে মহানবীর পাঠানো চিঠি ও কূটনৈতিক উদ্যোগের ইতিহাস

হুদাইবিয়ার সন্ধির পর আরব উপদ্বীপে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল হয়ে ওঠে। সেই সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.) ইসলামের দাওয়াত বিশ্বপরিসরে পৌঁছে দিতে এক গুরুত্বপূর্ণ...

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ জনপ্রিয়। পুষ্টিগুণে ভরপুর লাউশাক এবং সুস্বাদু চিংড়ির মিশেলে তৈরি চিংড়ি-লাউশাক হতে পারে ভাতের সঙ্গে একটি...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী রয়েছে, অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না কিংবা মহাবিশ্বের রহস্য কী—এসব প্রশ্ন দীর্ঘদিন ধরেই...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি অংশ। তবে ইসলামের দৃষ্টিতে একজন সচেতন মুমিনের প্রধান দায়িত্ব হলো নিজের কাজ, চিন্তা, আচরণ ও...
spot_img