Thursday, September 17, 2026
26 C
Dhaka

মিরপুরে রিশাদের ঘূর্ণিতে জয়, চেনা ছন্দে ফিরল বাংলাদেশ

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে একসময় যখন ‘ভুয়া ভুয়া’ ধ্বনি উঠছিল, তখনও হয়তো কেউ ভাবেননি—সেই একই মাঠে আবারও ‘রিশাদ রিশাদ’ স্লোগানে মুখর হবে দর্শকসারী। ওয়ানডেতে সাম্প্রতিক দুরবস্থা কাটিয়ে শেষ পর্যন্ত ঘরের মাঠে জয়ের হাসি ফিরেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশের মুখে। রিশাদ হোসেনের দুর্দান্ত লেগ স্পিনে ভর করে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৪ রানের বড় জয় পেয়েছে টাইগাররা।

প্রায় দুই বছর পর মিরপুরে ওয়ানডে ফেরার ম্যাচে ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৯ ওভারে ৩৫ রান খরচে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন তরুণ লেগ স্পিনার রিশাদ। তার ঘূর্ণি জাদুতেই বিপর্যস্ত হয়ে পড়ে উইন্ডিজ ব্যাটিং লাইনআপ। ১১ ওয়ানডে নেতৃত্বে এটি মিরাজের দ্বিতীয় জয়।

মিরপুরের কালো মাটির উইকেটকে ঘিরে অনেক সমালোচনা থাকলেও এবার সেটিই হয়ে উঠেছে বাংলাদেশের সাফল্যের হাতিয়ার। টেস্ট ধাঁচের ধীরগতির উইকেটে স্পিনাররাই পার্থক্য গড়ে দেন। ধারাভাষ্যকার পারভেজ মারুফ তো অবাক হয়েই বলেন, ‘দুই বছর আগে এখানে যে পিচ দেখেছিলাম, এখন তা পুরোপুরি ভিন্ন। ঘাস নেই বললেই চলে। এমন উইকেট প্রথমবার দেখলাম।’

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে শুরুটা ভালোই হয়েছিল। উদ্বোধনী জুটিতে ব্রেন্ডন কিং ও অলিক আথানেজে তুলে ফেলেছিলেন ৫১ রান। কিন্তু রিশাদের আগমনে ম্যাচের চিত্র পাল্টে যায়। আথানেজেকে ফিরিয়েই উইকেটের দেখা পান তিনি। এরপর একে একে কেসি কার্টি, শেরফান রাদারফোর্ড, ব্রেন্ডন কিং, রোস্টন চেজ এবং জেইডেন সিলসকে সাজঘরে ফেরান এই লেগ স্পিনার। তার নিয়ন্ত্রিত স্পিনেই ধসে পড়ে উইন্ডিজ ব্যাটিং।

তবে বাংলাদেশের ব্যাটিংও সহজ ছিল না। ব্যাটাররা শুরুতে দারুণ চাপে পড়েন ওয়েস্ট ইন্ডিজের পেসারদের সামনে। টপঅর্ডারের ব্যর্থতার পর মিডল অর্ডারে কিছুটা ভরসা জোগান তাওহীদ হৃদয় ও নবাগত মাহিদুল ইসলাম অঙ্কন। হৃদয় খেলেন ৫১ রানের দায়িত্বশীল ইনিংস, আর অঙ্কন যোগ করেন ৪৬ রান। শেষ দিকে রিশাদের ছোট কিন্তু কার্যকর ইনিংস যোগে বাংলাদেশ পৌঁছায় ২০৭ রানে—যা শেষ পর্যন্ত জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়।

এই জয়ে ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচ শেষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানান, “মিরপুরের কন্ডিশন আমাদের চেনা। আমরা পরিকল্পনা অনুযায়ী খেলেছি, রিশাদের স্পিনই আজ সব পার্থক্য গড়ে দিয়েছে।”

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img