Wednesday, July 22, 2026
25.9 C
Dhaka
No menu items!

ক্যাচ মিসে হারের কষ্ট, তবু গর্বিত বাংলাদেশ অধিনায়ক জ্যোতি

আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচে হারের স্বাদ পেল বাংলাদেশের নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩৩ রানের লক্ষ্য রক্ষা করতে লড়াই করেও ৪৯.৩ ওভারে ম্যাচ হারতে হয় টাইগ্রেসদের। একাধিক ক্যাচ ফেলে দেওয়া ও রানআউটের সুযোগ কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত ম্যাচটি হাতছাড়া হয়। তবে খেলোয়াড়দের লড়াকু মানসিকতায় গর্বিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

লক্ষ্য তাড়া করতে নেমে ৭৮ রানে ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে লরা উলভার্টের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। তবে ১৯৮ রানে ৭ উইকেট হারানোর পর আবারও ম্যাচের মোড় ঘুরে যায় বাংলাদেশের পক্ষে। জয়ের জন্য তখন দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল মাত্র ৯ রান। সেই সময় ইনফর্ম ব্যাটার নাদিনে ডি ক্লার্ক লং অফে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু স্বর্ণা আক্তারের হাতে সহজ সেই ক্যাচটি ফসকে যায়। এর আগেও সুমাইয়া আক্তার ডিপ মিডে ক্যাচ ফেলে চার রান দেন। এছাড়া বাংলাদেশ বেশ কয়েকটি রানআউটের সুযোগও নষ্ট করে।

তবু শেষ পর্যন্ত দলের প্রচেষ্টায় গর্বিত জ্যোতি বলেন, “শেষ বল পর্যন্ত মেয়েরা যেভাবে লড়েছে, আমি সত্যিই গর্বিত। তারা ড্রেসিংরুমে কাঁদছে, কারণ তারা অনেক তরুণ। আজ সবাই ১১০ শতাংশ দিয়েছে। আবেগপ্রবণ হলেও তাদের বিশ্বাস ছিল আমরা জিতব। এটি আমাদের জন্য শেখার মতো অভিজ্ঞতা।”

টাইগ্রেসদের ব্যাটিং ছিল ধীরগতির। উইকেট না হারালেও ১০ ওভারে রান ওঠে মাত্র ২৮। প্রথম উইকেটের জুটি ভাঙে ১৬.১ ওভারে ৫৩ রানে। জ্যোতি বলেন, “শুরুতে আমাদের পরিকল্পনা ছিল পাওয়ার প্লেতে উইকেট না হারানো। পিংকি ভালো খেলেছে। মিডল অর্ডার চেষ্টা করেছে, তবে হয়তো ১০–১৫ রান কম ছিল।”

ওয়ানডে বিশ্বকাপে দ্রুততম (৩৪ বলে) ফিফটি করা স্বর্ণা আক্তারকে নিয়েও প্রশংসা করেন অধিনায়ক, “স্বর্ণা সবসময় চেষ্টা করে এসেছে। আজ যেভাবে ব্যাট করেছে, সবাই উপভোগ করেছে। এভাবেই ব্যাট করতে হয়, সে তা দেখিয়ে দিয়েছে।”

বিশ্বকাপে এখনও তিন ম্যাচ বাকি থাকায় সেমিফাইনালের আশা বেঁচে আছে বলে মনে করেন জ্যোতি। তিনি বলেন, “ইংল্যান্ড ম্যাচে যেমন শুরুটা ভালো ছিল, তেমনি আজও আমরা ঘুরে দাঁড়িয়েছি। জানি, দলটি তরুণ, কিন্তু তারা দ্রুত পরিণত হচ্ছে। নিউজিল্যান্ড ম্যাচের পর যেভাবে দল ঘুরে দাঁড়িয়েছে, তা দুর্দান্ত।”

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img