Friday, September 11, 2026
29 C
Dhaka

সাইফ-ঝড়ে বাংলাওয়াশ আফগানিস্তান, ৭ বছর পর প্রতিশোধ নিল বাংলাদেশ

২০১৮ সালে ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল আফগানিস্তান। দীর্ঘ ৭ বছর পর তার প্রতিশোধ নিল টাইগাররা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ম্যাচে সাইফ হাসানের দুর্দান্ত হাফসেঞ্চুরিতে সিরিজের ইতিহাসে প্রথমবার আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।

রোববার রাতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে আফগানিস্তান। লক্ষ্য তাড়ায় ১২ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় জাকের আলি অনিকের দল।

বাংলাদেশের রান তাড়ার শুরুটা ছিল সতর্ক। ওপেনার পারভেজ হোসেন ইমন মুজিব-উর-রহমানের করা প্রথম ওভার খেলেন মেডেন। ১৬ বলে ১৪ রানে ফেরেন তিনি। এরপর তানজিদ তামিম (৩৩) কিছুটা চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি। অধিনায়ক জাকের আলি অনিক (১০) এবং শামীম পাটোয়ারী শূন্য রানে ফেরায় একপর্যায়ে চাপে পড়ে টাইগাররা। তবে সাইফ হাসান ও নুরুল হাসান সোহান মিলে দলকে সহজ জয়ের পথে নিয়ে যান।

সাইফ ৩২ বলে ফিফটি পূর্ণ করে ৩৮ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ২ চার ও ৭ ছক্কা। অপরপ্রান্তে সোহান অপরাজিত থাকেন ১০ রানে। আফগানিস্তানের হয়ে মুজিব-উর-রহমান নেন সর্বোচ্চ ২ উইকেট।

এর আগে ব্যাটিংয়ে নেমে আফগান শিবির শুরু থেকেই চাপে পড়ে। তবে দারউইশ রাসুলি (৩২), সেদিকউল্লাহ অটল (২৮) ও মুজিব (২৩) কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন সর্বোচ্চ ৩ উইকেট নেন। নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব শিকার করেন ২টি করে উইকেট।

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচেও জয় পেয়ে ৩-০ ব্যবধানে সিরিজ শেষ করল টাইগাররা। এটাই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ হোয়াইটওয়াশ।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img