Monday, August 10, 2026
30.1 C
Dhaka

আফগানিস্তানের বিপক্ষে নাটকীয় জয় তুলে নিল বাংলাদেশ

শেষ ১২ বলে দরকার ছিল ১৬ রান। সমীকরণ সহজ হলেও আগের কয়েক ওভারে ধুঁকছিল বাংলাদেশ। ১৯তম ওভারে আজমতউল্লাহ ওমরজাইকে টানা দুই ছক্কায় চাপে ফেলে দেন নুরুল হাসান সোহান। এরপর রিশাদ হোসেনের ব্যাটে আসে বাউন্ডারি। ৮ বল বাকি থাকতেই ১৫৩ রানে পৌঁছে যায় বাংলাদেশ, জিতে নেয় ৬ উইকেটে।

শারজাহতে ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা করে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। ঝোড়ো ব্যাটিংয়ে গড়েন শতরানের জুটি। তামিম ফেরেন ৫১ রানে, ইমন ৫৪ রানে। এরপরই ঘটে ধস। মাত্র ৯ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন সাইফ হাসান, শামীম পাটোয়ারী, জাকের আলি অনিক ও তানজিম সাকিব। ভয়ংকর হয়ে ওঠেন আফগান অধিনায়ক রশিদ খান। তার শিকার ৪ উইকেট। ১০৯ থেকে ১১৮ রানের মধ্যে ৬ ব্যাটার আউট হয়ে ম্যাচটা প্রায় হাতছাড়া করে বসেছিল বাংলাদেশ।

তবে ঠান্ডা মাথায় খেলেছেন সোহান ও রিশাদ। সোহান ১৩ বলে ২৩ ও রিশাদ ৯ বলে ১৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান করে আফগানিস্তান। সর্বোচ্চ ৪০ রান আসে রহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে। এছাড়া আজমতউল্লাহ ওমরজাই করেন ২৫, আর অভিজ্ঞ মোহাম্মদ নবি শেষ দিকে ২৫ বলে ৩৮ রান করে দলকে লড়াইয়ে রাখেন। নাসুম আহমেদ বল হাতে শুরুতে এনে দেন ব্রেকথ্রু, পরে শারজাহর উইকেটে তাসকিন আহমেদও তুলে নেন গুরুত্বপূর্ণ উইকেট।

শেষ পর্যন্ত আফগানিস্তানের ১৫২ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img